Breaking News
Home / TRENDING / ঘুড়ি উড়িয়ে ‘সিএএ’ ও এনআরসি’-র বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ শ্রীরামপুরে

ঘুড়ি উড়িয়ে ‘সিএএ’ ও এনআরসি’-র বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ শ্রীরামপুরে

প্রসেনজিৎ ধর ।

নাগরিক সংশোধনী আইনের (CAA) বিরুদ্ধে ‘অল আউট’ আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সিএএ প্রত্যাহারের দাবিতে ধর্মতলার রানি রাসমণি এভিনিউতে চলছে তৃণমূল ছাত্র পরিষদের মিছিল ধর্না কর্মসূচি। এবার সেই আন্দোলনের অঙ্গ হিসাবে পৌষ সংক্রান্তির দিন ঘুড়ি উড়িয়ে প্রতিবাদে সামিল হলেন শ্রীরামপুর পৌরসভার তৃনমূল কাউন্সিলর সহ তৃণমুল কর্মীরা।

প্রচলিত রীতি অনুযায়ী পৌষ সংক্রান্তির দিন শ্রীরামপুরে ঘুড়ি ওড়ানো হয়। সেই ঘুড়িতেই সিএএ ও এনআরসি প্রতিবাদ জানাতে ‘নো এনআরসি’ এবং ‘নো সিএএ’ ছাপ দেওয়া ঘুড়ি ওড়ানোর পাশাপাশি ঘুড়ি বিলি করা হয় তৃনমূলের (TMC) পক্ষ থেকে। তৃনমূল কাউন্সিলর পাপ্পু সিং বলেন, “সিএএ ও এনআরসি করে দেশের কোনও উপকার হবে না। সরকার বরং বেকারদের কথা ভাবুক। মূল্যবৃদ্ধি কীভাবে কমবে সেটা নিয়ে ভাবুক।”

নাগরিক সংশোধনী আইন ও এনআরসি বিরোধী প্রচারের সঙ্গে ‘দিদিকে বলো’র প্রচারও চলে ঘুড়ির মাধ্যমে। এই প্রসঙ্গে বিজেপির (BJP) রাজ্যে কমিটির নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন, “গতকাল ঘুড়ি উড়িয়ে তৃনমুলের ঘুড়ি কেটে দিয়েছেন অমিত শাহ।তৃনমুল যতই ঘুড়ি উড়িয়ে সিএএ-র বিরোধিতা করুক বাংলার মানুষ তৃনমুলের পাশ থেকে সরে গেছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *