নীল রায়।
দ্রুত সংবিধান সংশোধন করে রাজ্যের নাম ‘বাংলা’ করা হোক। বৃহস্পতিবার এমনই দাবি নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়,রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার উপদলনেতা সুখেন্দুশেখর রায়, মুখ্যমন্ত্রীর সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, বর্ষীয়ান নেতা সৌগত রায় সহ তৃণমূল সাংসদরা দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তৃণমূলের প্রতিনিধি দলের দাবি জানান সংবিধান সংশোধনের।
চলতি সংসদ অধিবেশনেই গত ৩ জুলাই রাজ্যসভায় রাজ্যের নাম সংক্রান্ত ব্যাপারে প্রশ্ন তুলেছিলেন রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন ছিল, কেন্দ্রীয় সরকার কি বাংলা নামে অনুমোদন দিয়েছে? যদি না দিয়ে থাকে তাহলে কেন তা দেওয়া হয়নি? কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, এ ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রিসভা কোনও অনুমোদন দেয়নি। যেহেতু অনুমোদন দেয়নি, সেহেতু এর মধ্যে বিস্তারিত কিছু জানানোর অবকাশ নেই। বিষয়টি জানা মাত্রই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সংবিধান সংশোধনের দাবি জানিয়ে চিঠি লেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই দাবি নিয়ে এদিন তৃণমূল সাংসদরা প্রধানমন্ত্রী দ্বারস্থ হলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news