নিজস্ব সংবাদদাতাঃ
করিমপুরের তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র পুলিশে অভিযোগ দায়ের করলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের বিরুদ্ধে। গত ২ আগস্ট শিলচর এয়ারপোর্টে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীদের হেনস্থার অভিযোগ করেন মহুয়া। এছাড়াও তৃণমূল নেত্রী মমতা ঠাকুর এবং কাকুলি ঘোষ দস্তিদারও একই অভিযোগ দায়ের করেছেন সর্বানন্দ সোনোওয়ালের বিরুদ্ধে।
২ আগস্ট শিলচর তৃণমূলের প্রতিনিধি দলকে গ্রেফতার করা হয় এবং এয়ারপোর্টের কাছের একটি গেস্ট হাউজে থাকতে বাধ্য করা হয়। তৃণমূলের প্রতিনিধি দলের অভিযোগ তাঁদের ইচ্ছাকৃত ভাবে হেনস্থা করা হয়েছে, শারীরিক নিগ্রহ করা হয়েছে। সেদিন শিলচরে এনআরসি-র প্রতিবাদে সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন সাংসদ সুখেন্দু শেখর রায়, কাকলি ঘোষ দস্তিদার, রত্না দে নাগ, নাদিমূল হক, অর্পিতা ঘোষ, মমতা ঠাকুর, মন্ত্রী ফিরহাদ হাকিম এবং বিধায়ক মহুয়া মৈত্র। আগেই মহুয়া অভিযোগ করেছিলেন একজন মহিলা কনেস্টবল আপত্তিজনক ব্যবহার করেছিলেন এয়ারপোর্টে। এবার সরাসরি অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news