Breaking News
Home / TRENDING / ফের করোনায় প্রয়াত তৃণমূল বিধায়ক ! চলে গেলেন ইন্দাসের গুরুপদ মেটে

ফের করোনায় প্রয়াত তৃণমূল বিধায়ক ! চলে গেলেন ইন্দাসের গুরুপদ মেটে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ফের করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক তৃণমূল (TMC) বিধায়কের। বৃহস্পতিবার বিকেলে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঁকুড়া জেলার ইন্দাস থেকে নির্বাচিত বিধায়ক গুরুপদ মেটে। পঞ্চাশোর্ধ এই তৃণমূল বিধায়ক গত মাসেই করোনা ভাইরাসে সংক্রমিত হন। সংক্রমিত হওয়ার পর তাঁকে ভর্তি করা হয় বাঁকুড়া জেলার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে শারীরিক অবস্থার অবনতি দেখে আনা হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। এদিন সেখানেই মারা গিয়েছেন তিনি।

বিধায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে কংগ্রেস তৃণমূলের জোটের প্রার্থী হিসেবে ইন্দাস থেকে জিতেছিলেন গুরুপদ মেটে। ২০১৬ সালেও এই কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হন তিনি। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাঁর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার বিপুল ভোটে পিছিয়ে দিয়েছিলেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়কে। এমন ফলাফলের পর দলের সমালোচনার মুখে পড়েন গুরুপদ। পরে প্রশান্ত কিশোরের দেওয়া ‘দিদিকে বলো’ ও বাংলার গর্ব মমতা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি।

করোনা ভাইরাসের সংক্রমিত হওয়ার পর থেকেই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগে ছিলেন পরিবার-পরিজনেরা। এদিন চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হন তিনি। এর আগে তৃণমূল বিধায়কদের মধ্যে তমোনাশ ঘোষ ও সমরেশ দাস করোনা ভাইরাসের সংক্রমণে প্রয়াত হয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *