Breaking News
Home / TRENDING / কুলতলীতে গুলি করে খুন তৃণমূল নেতা

কুলতলীতে গুলি করে খুন তৃণমূল নেতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কুলতলীতে খুন হলেন এক তৃণমূল (TMC) কর্মী। রবিবার বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হন সেই ব্যক্তি। আহত হয়েছেন আরও এক জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলী ব্লকের বকুলতলা থানার সীমানা বাজার এবং মনিরতট বাজারের মাঝখানে টাওয়ারের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সিকিরহাট থেকে বাড়ি ফিরছিলেন মনিরতট অঞ্চলের তৃণমূল সভাপতি ও তাঁর এক সহকর্মী।সেই সময়ই আচমকা একদল দুষ্কৃতী প্রথমে তাঁদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে ও পরে গুলি করে। আর তাতেই গুলিবিদ্ধ হন মনিরতট তৃণমূল কংগ্রেসের সভাপতি শাজাহান মোল্লা।

আহত হন হাসেম মোল্লা নামে তাঁর সঙ্গে থাকা যুবক। গুলি লাগে তৃণমূল নেতা শাজাহান মোল্লার ডান পায়ের হাঁটুর নিচে। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় তৃণমূল অভিযোগের আঙুল তুলেছে বিজেপির বিরুদ্ধে। যদিও, সেই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *