চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের কেশপুর। বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের দামোদরচকে অশান্তি বাধে তৃণমূলের (TMC) দুই গোষ্ঠীর মধ্যে। ক্রমেই তা সংঘর্ষের চেহারা নেয়। এরপরই এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু করে তৃণমূলের দুই গোষ্ঠীর নেতা কর্মীরা। কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। দু’পক্ষের বোমাবাজিতে মৃত্যু হয়েছে এলাকার দু’জনের। ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও থমথমে এলাকা। মৃতদের পরিচয় জানা যায়নি। রাত থেকেই বেড়েছে এলাকায় পুলিশের টহলদারি। প্রসঙ্গত, কেশপুরে রাজনৈতিক ইতিহাস রক্তাক্তই, বামফ্রন্ট জামানাতে পিএম বনাম তৃণমূলের প্রায়ই সংবাদের শিরোনামে উঠে আসত কেশপুর। কিন্তু জমানার হাত দলের সঙ্গে সঙ্গেই পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে তৃণমূল।
শাসকদলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ঘটনায় জখম হয় বছর পনেরোর শেখ আজাহার আলি ও বছর আটত্রিশের নাসিম শেখ। অশান্তির খবর পেয়ে পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেও চলে বোমার লড়াই। দীর্ঘক্ষণের চেষ্টায় শান্ত হয় এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুরুতর জখম অবস্থায় ওই কিশোর ও যুবককে হাসপাতালে নিয়ে গেলেও তাঁদের প্রাণে বাঁচানো যায়নি। গোষ্ঠীকোন্দলের জেরে নিরীহ দু’জনের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। যদিও গোষ্ঠীকোন্দলের কথা মানতে নারাজ কেশপুরের তৃণমূল। তাদের দাবি, জমিজমা নিয়ে পারিবারিক বিবাদ হয়েছে। বিজেপি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কথা বাজারে ছেড়েছে। দলের কোনও পর্যায় কোনওরকম গোলমালের ঘটনা ঘটেনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news