প্রসেনজিৎ ধর
উত্তরপাড়ায় ফের তৃণমূলের দাদাগিরি। স্ত্রী সিপিএম প্রার্থী হওয়ায় স্বামীর অটো চালানো বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের অটো ইউনিয়নের বিরুদ্ধে। জানা গিয়েছে, ডানকুনির রঘুনাথপুর পঞ্চায়েতের কালিয়াচক গ্রামসভা থেকে সিপিএম এর প্রার্থী হয়েছেন মৌসুমি নাখোদা। অভিযোগ প্রার্থী হওয়ার পর থেকেই মনোনয়ন তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। তৃণমূলের অঞ্চল সভাপতি বিজন মন্ডল সিপিএম প্রার্থীকে হুমকি দেন বলে অভিযোগ। এরপরই, গত ৩০ শে এপ্রিল থেকে মৌসুমির স্বামী প্রমোদ নাখোদাকে অটো চালাতে নিষেধ করে দেওয়া হয়। প্রমোদ উত্তরপাড়া স্টেশন থেকে ডানকুনি দিল্লী রোড পর্যন্ত ভাড়ার অটো চালাত। স্ত্রী বিরোধী দলের প্রার্থী হওয়ায় মিথ্যা অভিযোগে তাঁকে বসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । অভিযোগ অস্বীকার করে উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব ঘনিষ্ঠ এক তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ ঘোষ(পবা)বলেন, যাত্রীদের সঙ্গে অসৎ ব্যবহার করে এবং ভাড়া বেশি নেয় প্রমোদ। বারন করলেও শোনেনি সে। তাই তাঁকে বসানো হয়েছে। তবে প্রমোদের বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগে পুলিশের কাছে কোনও ডায়রি করা হয়নি বলেও জানান তিনি ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news