নিজস্ব সংবাদদাতা, ভাতার:
শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। শাসকদলের যে সব বিক্ষুব্ধ মনোনয়ন জমা দিয়েছেন, তাঁদের মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ। এতদিন ধরে অভিযোগ বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ দিচ্ছে তৃণমূল। এবার মনোনয়ন প্রত্যাহার ঘিরে তৃণমূলের অন্দরেই শুরু হল সংঘর্ষ। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তাল পূর্ব বর্ধমানের ভাতার। ঘটনাটি ঘটেছে ভাতারের ভূমশোর গ্রামে। গোষ্ঠী কোন্দলের জেরে বোমাবাজিতে মৃত্যু হয় রমজান মোল্লার। ভাতারের 103 নম্বর গ্রাম সংসদে তৃণমূলের প্রার্থী সান্ত্বনা বেগম। তাঁর বিরুদ্ধে বিক্ষুব্ধ তৃণমূল সামিমা খাতুন নির্দল হিসাবে দাঁড়িয়েছেন। সামিমাকে মদত দিচ্ছিলেন রমজান মোল্লা। শনিবার সকালে রাস্তায় তাঁকে লক্ষ্য করে বোমা মারে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বেই মৃত্যু হয়েছে তাঁর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news