Breaking News
Home / TRENDING / স্বাধীনতা দিবসের দিন সকালেই তৃণমূলের সঙ্গে বচসায় খুন খানাকুলের বিজেপি নেতা

স্বাধীনতা দিবসের দিন সকালেই তৃণমূলের সঙ্গে বচসায় খুন খানাকুলের বিজেপি নেতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

স্বাধীনতা দিবসের সকালেই হুগলির খানাকুলে (Kahanakul) খুন হয়ে গেলেন এক বিজেপি (BJP) নেতা। শনিবার পতাকা উত্তোলন নিয়ে বচসা থেকে সংঘর্ষ শেষ পর্যন্ত গড়াল খুনোখুনিতে। সেই সংঘর্ষে ধারালো অস্ত্রের কোপে খুন হলেন স্থানীয় বিজেপি নেতা সুদাম প্রামাণিক। অভিযোগের তির তৃণমূলের (TMC) দিকে। এই নিয়ে তুমুল উত্তেজনা খানাকুলের নতিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, এদিন একই জায়গায় জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন করে তৃণমূল, বিজেপি – উভয় রাজনৈতিক শিবির। সেখানে পতাকা উত্তোলনের সময়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তা গড়ায় হাতাহাতি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সংঘর্ষ চলাকালীন জেলা পরিষদের বিজেপি সদস্য সুদাম প্রামাণিকের উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে কয়েকজন। তাঁর মাথায় আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় সুদামকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

হুগলি জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, এলাকায় গেরুয়া শিবিরের প্রাধান্য বাড়ায় চিন্তিত তৃণমূল শিবির সুদাম প্রামাণিককে খুন করে খানাকূলে আতঙ্কের পরিবেশ তৈরী করতে চাইছে। খুনের ঘটনারপর ঘটনাস্থলে পুলিশ এলে তাদের সঙ্গে বচসা শুরু হয় স্থানীয় বিজেপি নেতৃত্বের। নিহত নেতার দেহ সরাতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছে বিজেপি। পুলিশ তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে বিজেপি নেতাকে খুনের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের পাল্টা দাবি, গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই খুন হয়েছেন ওই বিজেপি নেতা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বর্তমানে শিলিগুড়িতে রয়েছেন। তাঁর নির্দেশে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো ও হুগলি জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ ঘটনাস্থলে যাচ্ছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *