Breaking News
Home / TRENDING / লখনউ বিমানবন্দরে আটক তৃণমূল সাংসদরা, পুলিশি হেনস্তার অভিযোগ করলেন দীনেশ ত্রিবেদী

লখনউ বিমানবন্দরে আটক তৃণমূল সাংসদরা, পুলিশি হেনস্তার অভিযোগ করলেন দীনেশ ত্রিবেদী

নীল রায়।

লখনউ বিমানবন্দরে আটকে দেওয়া হল তৃণমূলের (TMC) প্রতিনিধিদলকে। রবিবার উত্তরপ্রদেশের উপদ্রুত এলাকা পরিদর্শনে যান প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী, জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্যসভার সাংসদ নাদিমুল হক ও আবীর বিশ্বাস। কিন্তু, এদিন বিকেলে তিনটেয় তৃণমূলের প্রতিনিধিদল পৌছায় লখনউ বিমানবন্দরে। দেখামাত্রই তাদের আটকে দেওয়া হয় সেখানে।

দীনেশ ত্রিবেদী বলেন, “আমরা নামতেই ওরা ধাক্কাধাক্কি শুরু করে দেয়। তারপর বাসে তুলে আমাদের বিমানবন্দরের মধ্যেই একটি জায়গায় এনে বসানো হয়েছে।” তিনি আরও বলেন, “ব্রিটিশ পুলিশ এই ধরনের আচরণ করত। স্বাধীন ভারতের কোনও রাজ্যে পুলিশ এমন আচরণ করতে পারে তা ধারণাই ছিল ছিল না।” প্রসঙ্গত, রবিবার সকালেই উত্তরপ্রদেশ পুলিশের ডিজি ওইপি সিং বলেছিলেন, “তৃণমূলের প্রতিনিধিদলকে ঢুকতে দেওয়া হবে না।” সূত্রের খবর, এদিন উত্তরপ্রদেশের উপদ্রুত এলাকায় পরিদর্শন না করেই ফিরে আসতে হচ্ছে তৃণমূলের প্রতিনিধিদলকে। এর আগে প্রথমবার এনআরসি তালিকা প্রকাশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে অসম গিয়েছিল তৃণমূলের প্রতিনিধিদল। কিন্তু, সেবারও বিমানবন্দর থেকে ফিরে আসতে হয়েছিল দিদির দলের মন্ত্রী-সাংসদরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *