প্রসেনজিত ধর:
পঞ্চায়েত ভোটের নির্বাচনী প্রচার জোরকদমে শুরু করে দিয়েছে শাসক দল।হুগলি শ্রীরামপুরের রাজ্যেধর পুর পঞ্চায়েতের ভোট প্রচারে দাপাল তৃণমূলের বাইক বাহিনী মঙ্গলবার সকালে তৃণমূলের জেলা পরিষদ,পঞ্চায়েত সমিতি,গ্রাম সভার প্রার্থীদের নিয়ে বিনা হেলমেটে বাইক বাহিনীর মিছিল।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কর্মসূচি সেফ ড্রাইভ সেভ লাইফ তাঁর দলের কর্মীরা তোয়াক্কা করছে না।কোনও বাইকে তিনজন তো কোনও বাইকে চারজন আরোহী নিয়ে দাপিয়ে বেরাল তৃণমূল কর্মীরা রাজ্যেধরপুর পঞ্চায়েত এলাকা।এই বিষয়ে তৃণমূলের স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করলে, তাঁরা বলেন, একজন দুজনের মাথায় হেলমেট না থাকায় তাঁদের মিছিলে যেতে বারণ করে দিয়েছি। আমাদের দল বেআইনি কাজ পছন্দ করে না।এদিকে বিজেপি নেতা পরাগতরু মিত্র বলেন, তৃণমূল কর্মীরা বিনা হেলমেটে ঘুরলে সাতখুন মাপ,আর আমরা যদি এইটা করতাম পুলিশ সবাই কে কেস দিয়ে দিত।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news