Breaking News
Home / TRENDING / প্রার্থী নিয়ে দলীয় কোন্দল অব্যাহত, ভাঙন সামলাতে ব্যতিব্যস্ত তৃণমূল

প্রার্থী নিয়ে দলীয় কোন্দল অব্যাহত, ভাঙন সামলাতে ব্যতিব্যস্ত তৃণমূল

নীল রায়:

প্রার্থী তালিকা ঠিক করতে নাকানিচোবানি খাচ্ছে তৃণমূল। রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন দেশের ১৭তম লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছে। কিন্তু তারপরও তৃণমূল তাদের সম্পূর্ণ প্রার্থী তালিকা নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি বলেই জানা গিয়েছে।

সূত্রের খবর, রবিবার রাত পর্যন্ত ৬টি আসনে প্রার্থী তালিকা ঠিক করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। রায়গঞ্জ, কৃষ্ণনগর, জয়নগর, ব্যারাকপুর ও আসানসোলে প্রার্থী চূড়ান্ত করা যায়নি। তৃতীয় বারের জন্য বারাকপুর লোকসভায় প্রার্থী হিসাবে দীনেশ ত্রিবেদীর নাম যখন চূড়ান্ত করতে চলেছে তৃণমূল, তখনই ভাঙনের আশঙ্কা শাসক শিবিরে। দীনেশ ফের প্রার্থী হলে তৃণমূল ছাড়তে পারেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। অর্জুনের দাবি, বারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার যোগ্য দাবিদার তিনিই। দীনেশ ত্রিবেদী বারাকপুরের সাংসদ হলেও স্থানীয় বাসিন্দা নন। সব মিলিয়ে বারাকপুর নিয়ে বেজায় ফাঁপরে তৃণমূল কংগ্রেস। অর্জুনকে আসানসোলে পাঠানোর চেষ্টা হলেও, তাতেও রাজি নন তিনি। অন্য দিকে আসানসোলে কে প্রার্থী হবেন তাও ঠিক হয়নি। জানা গিয়েছে, জঙ্গিপুরের একাধিক মুসলিম নেতা প্রার্থী হতে চান জোড়াফুল প্রতীকে। মহম্মদ সোহরাব থেকে আক্র্জমান সকলেই দৌড়ে। অপরপক্ষে দক্ষিণ ২৪ পরগনার তিন আসনে প্রার্থী ঠিক হয়ে গেলেও, জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডলকে প্রার্থী করতে নারাজ মমতা। বিকল্প প্রার্থী এখনও ঠিক করা যায়নি। কৃষ্ণনগর ও রায়গঞ্জে ভরসার প্রার্থী খুঁজে পাচ্ছেন না তৃণমূল সুপ্রিমো।

তাপস পালের বিকল্প খুঁজতে নাজেহাল শাসকদল। কখনও মহুয়া মৈত্র, কখনও মারিয়া ফার্নান্ডেজ, আবার কখনও বা প্রয়াত বিধায়ক সত্যজিত বিশ্বাসের স্ত্রী রূপালীকে ভাবা হচ্ছে। জানা গিয়েছে, রায়গঞ্জের ক্ষেত্রেও প্রার্থী নিয়ে উৎকণ্ঠায় রয়েছে তৃণমূল শিবির।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *