Breaking News
Home / TRENDING / আইন শৃঙ্খলার দোহাই দিয়ে মুকুলের সভা আটকাল পুলিশ

আইন শৃঙ্খলার দোহাই দিয়ে মুকুলের সভা আটকাল পুলিশ

নিজস্ব সংবাদদাতাঃ

বারাকপুর: রবিবার বিকেলে উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপি নেতা মুকুল রায়ের জনসভা বাতিল করল টিটাগড় থানার পুলিশ । রাজনৈতিক অস্থিরতার কারণে টিটাগড় থানার পুলিশ বিজেপির এই জনসভার অনুমতি দেয়নি বলে স্থানীয় সূত্রের খবর । টিটাগড়ের স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তারা ৮ ই জুলাইয়ের জনসভার জন্য গত ২৩ শে জুন টিটাগড় থানার পুলিশের কাছে লিখিত আবেদন জানিয়েছিল । পুলিশ বিজেপি নেতৃত্বকে নির্দেশ দিয়েছিল সভার স্থানের জন্য তারা যেন প্রথমে রাজ্য পূর্ত দফতরের অনুমতি নিয়ে আসে । স্থানীয় বিজেপি নেতৃত্ব সেই অনুমতি নিয়ে শনিবার সভার আগের দিন টিটাগড় থানায় দেখা করতে গেলে পুলিশ এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিজেপির জনসভার কোনও অনুমতি দেয়নি । স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, শনিবার সভার জন্য ডেকরেটার্সের কর্মীরা প্যান্ডেল করতে আসলে টিটাগড় পুরসভার চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর নেতৃত্বে তৃনমূল কর্মীরা প্যান্ডেল করতে আসা কর্মীদের মারধর করে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় । এরই প্রতিবাদে রবিবার সকাল থেকে টিটাগড়ের বিজেপি কর্মীরা টিটাগড় ব্রহ্মস্থানে মুখে কালো কাপড় বেঁধে ধর্না ও অবস্থান বিক্ষোভ শুরু করে । এদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে টিটাগড় পুরসভার চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *