ওয়েব ডেস্ক:
এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল তিন তালাক বিল। প্রসঙ্গত, লোকসভাতে আগেই পাশ হলেও রাজ্যসভায় আটকে যাচ্ছিল শাসক দল। কারণ সংসদের উচ্চকক্ষে সংখ্যালঘু বিজেপি। কিন্তু আজ দেখা গেল বিরোধী ঐক্যে ভাঙন ধরেছে। বিরোধীরা বলেছে, বিজেপির কৌশল। মঙ্গলবার জেডিইউ, টিআরএস ও এআইডিএমকে ওয়াকআউট করে। ফলে ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়ে ৯৯টি। বিপক্ষে ভোট দেন ৮৪ জন সাংসদ।
যদিও তিন তালাক বিলকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানান বিরোধীরা। সেই প্রস্তাব অবশ্য ভোটাভুটিতে খারিজ হয়ে যায়। যেহেতু ১০০জন সাংসদ প্রস্তাবের বিরোধিতা করে ভোট দেন। উল্টো দিকে পক্ষে ভোট পড়ে ৮৪ টি। তখনই রাজ্যসভায় বিজেপির জয় কার্যত নিশ্চিত হয়ে যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news