Breaking News
Home / TRENDING / ফাঁসির প্রস্তুতি শুরু তিহাড় জেলে, আইনী মারপ্যাঁচের আশায় সাজাপ্রাপ্তরা

ফাঁসির প্রস্তুতি শুরু তিহাড় জেলে, আইনী মারপ্যাঁচের আশায় সাজাপ্রাপ্তরা

নিজস্ব প্রতিনিধি।

আদালতের নির্দেশে আগামীকাল ফাঁসি কার্যকর হওয়ার কথা নির্ভয়া কাণ্ডের (Nibhaya) সাজাপ্রাপ্তদের। কিন্তু, আজ দিল্লির পাটিয়ালা হাউস আদালতে ওই ফাঁসি স্থগিত রাখার আর্জি জানানো হয়েছে। অপরাধীদের আইনজীবীর যুক্তি, ফাঁসির সাজাপ্রাপ্ত বিনয় শর্মার প্রাণভিক্ষার আবেদন নিয়ে রাষ্ট্রপতি এখনও কোনও সিদ্ধান্ত নেননি। সঙ্গে অক্ষয় কুমার সিংহ ও পবন গুপ্তও তাদের সামনে আইনত যে সব সুযোগ রয়েছে, তা খতিয়ে দেখার সুযোগ রয়েছে। তাই আইনমহলের মতে ১ ফেব্রুয়ারি ফাঁসি কার্যকর নাও হতে পারে।

চার অপরাধীর আইনজীবী এ পি সিংহ বলেন, একমাত্র মুকেশ সিংহের কাছেই সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। অক্ষয়কুমার সিংহ বুধবারই সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দায়ের করেছিল। আজ বিচারপতি এন ভি রমন্নার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ তা খারিজ করে দিয়ে বলেছে, এ ক্ষেত্রে রায় সংশোধনের কোনও মামলা দাঁড়ায় না। তাই সুপ্রিম কোর্ট ফাঁসি স্থগিত রাখার আর্জিও খারিজ করে দিয়েছে। ইতিমধ্যে মেরঠ থেকে ফাঁসুড়ে পবন জল্লাদ পৌঁছে গিয়েছেন তিহাড় জেলে। কিন্তু, ফাঁসি হওয়া নিয়ে এখনও দোলাচলে জেল কতৃপক্ষ।

কারণ, আদালতের রাস্তা বন্ধ হয়ে গেলেও অক্ষয়ের সামনে এখনও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানানোর সুযোগ রয়েছে। বিনয় শর্মার প্রাণভিক্ষার আবেদন এখনও রাষ্ট্রপতির কাছে বিবেচনাধীন। পবন গুপ্ত এখনও সাজার রায় সংশোধনের আর্জি বা কিউরেটিভ পিটিশন দায়েরই করেনি। তাই ফাঁসি বা মৃত্যুদণ্ডের পরোয়ানা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দেওয়া হোক বলে সওয়াল করেছেন সাজাপ্রাপ্তদের আইনজীবী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *