নিজস্ব সংবাদদাতা
দিল্লিতে যমুনার জলস্তর বেড়ে নীচু এলাকায় জল ঢুকতে শুরু করেছে। যমুনা বাজার, গাঁধী নগর সহ নীচু এলাকায় বাড়ি ছেড়ে অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিতে হয়েছে অনেককেই। গত ৫ বছরে এবারই প্রথম যমুনা বিপদসীমার ওপর দিয়ে বওয়ায় বন্যার জল ঢুকে গিয়েছে নীচু এলাকায় । সোমবার এলাকা ঘুরে দেখেন দিল্লির রাজস্ব মন্ত্রী কৈলাস গেহলোট। তবে নতুন করে আর বৃষ্টি না হওয়ায় বুধবার থেকে যমুনার জল নামতে পারে বলে আশা করছেন স্থানীয়রা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news