Breaking News
Home / TRENDING / সাগর ঘোষ হত্যা মামলায় দোষী সাব্যস্ত ২

সাগর ঘোষ হত্যা মামলায় দোষী সাব্যস্ত ২

নিজস্ব সংবাদদাতা, সিউড়ি:
সাগর ঘোষ হত্যা মামলায় দুজনকে দোষীসাব্যস্ত করল সিউড়ির জেলা আদালত। মোট তিনটি ধারায় তাদের দোষীসাব্যস্ত করা হয়। এরা হলেন সুব্রত রায় ও ভগীরথ ঘোষ। এদের দোষীসাব্যস্ত করেন জেলা জজ পার্থসারথী সেন। উল্লেখ্য ২০১৩সালে পঞ্চায়েত নির্বাচনের সময় সাগর ঘোষকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। খুনের অভিযোগে বীরভূম জেলা সভাপতিকেও কাঠগোড়ায় তোলা হয়েছিল। সেই ঘটনায় অভিযুক্ত হয়েছিল মোট আট জন। তাদের মধ্যে ছয় জনকে বেকসুর খালাস করে দেওয়া হয়। মূল দুই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চলে। শেষ পর্যন্ত সুব্রত রায় ও ভগীরথ ঘোষ দোষীসাব্যস্ত হয়। দোষীদের ৩০২ ধারা,২৭ অস্ত্র আইন ও ৪৪৮ ধারায় দোষীসাব্যস্ত করে আদালত। শুক্রবার চূড়ান্ত রায় দান।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *