Breaking News
Home / TRENDING / খুনের উন্নয়ন চলছে রাজ্যে, কটাক্ষ সূর্যকান্তর

খুনের উন্নয়ন চলছে রাজ্যে, কটাক্ষ সূর্যকান্তর

প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া:
বাঁকুড়া জেলার সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক তথা বর্তমানে কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্রের বাড়িতে দুষ্কৃতী হামলার প্রতিবাদে এদিন বাঁকুড়ার তালডাঙরায় মিছিল ও জনসভা করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।এদিন সকাল দশটা তিরিশ নাগাদ তালডাঙরা শহরে মিছিল শুরু হয়, মিছিল শেষে তালডাঙরা বাজারে একটি সভা করেন সূর্যকান্ত। এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তৃণমূলকে উন্নয়নের নাম করে ব্লক অফিস থেকে মহকুমা অফিস দখল নিতে হয়।বাইকে চেপে একহাতে বোমা, একহাতে পিস্তল নিয়ে হয়।যে উন্নয়নে বলি হয়েছেন তিনজন কমরেড,একজন বিজেপি আর একজন খুন হয়েছেন,যিনি বিজেপি না তৃণমূল তার ভাগাভাগি চলছে। উন্নয়নের জেরে পাঁচজন তৃণমূল কর্মী খুন হয়েছেন তৃণমূলের হাতে।সেটা কেমন ধারার উন্নয়ন? সূর্যবাবু আরও বলেন, তৃণমূল থেকে বাঁচবে বলে বিজেপিতে যাচ্ছে,আবার বিজেপি থেকে তৃণমূলে আসছে ।এই সন্ত্রাসের পরিবেশ থেকে মানুষকে কেউ রক্ষা করতে পারে সেটা একমাত্র বামফ্রন্ট। সিপিএম মানুষের সঙ্গে ছিল আছে থাকবে। এদিনের সভায় বক্তব্য রাখেন,সিপিএমের জেলা সম্পাদক অজিত পতি,কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *