Breaking News
Home / TRENDING / রাজ্য সরকারের রক্তচাপ বাড়ালেন সিবিআই কর্তা

রাজ্য সরকারের রক্তচাপ বাড়ালেন সিবিআই কর্তা

নীল বণিক:

রাজ্য সরকারের রক্তচাপ বাড়ালেন সিবিআই কর্তা রাকেশ আস্থানা। চিটফান্ড গুলির তদন্ত দ্রুত শেষ করতে বাড়তি অফিসার নিয়োগ করা হবে বলে বৈঠকে জানান তিনি। একই সঙ্গে দেরি না করে কোমর বেঁধে চিটফান্ড গুলির তদন্ত শেষ করতে তদন্তকারী অফিসারদের নির্দেশ দিলেন রাকেশ আস্থানা। তারসঙ্গে চিটফান্ডের তদন্তে দ্রুত চার্টশিট দেওয়ারও কথা বলেন তিনি। সামনের বছরের শুরুতেই যাতে চিটফান্ড তদন্ত শেষ করা যায়, তার জন্যও অফিসারদের নির্দেশ দেন সিবিআই প্রধান। দুহাজার উনিশে লোকসভা নির্বাচন। স্বভাবতই উনিশের শুরুতেই সারদা, রোজভ্যালির তদন্ত শেষ করার নির্দেশে চাপে শাসক দলের কেষ্টবিষ্টুরা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *