Breaking News
Home / TRENDING / টেলিপ্যাথি ফিরিয়ে আনলেন অমিত শাহ্‌।

টেলিপ্যাথি ফিরিয়ে আনলেন অমিত শাহ্‌।

নীল বণিক

সোনার কেল্লার সেই সিকোয়েন্সটা মনে আছে, ডাক্তার হাজরা পুলিশকে বলছেন,ইউ নো টেলিপ্যাথি? পুলিশ অবাক হয়ে বলছে, টেলিগ্রাফ ইয়েস, টেলিফোন ইয়েস বাট নো টেলিপ্যাথি! আর আজকের যুগে এই টেলিপ্যাথির প্রসঙ্গ তুললেন বিজেপির সভাপতি অমিত শাহ।
বিজেপির সভাপতি ট্যুইটারে প্রশ্ন তোলেন, কংগ্রেস ও পাকিস্তানের মধ্যে এক আশ্চর্যজনক টেলিপ্যাথি যোগ রয়েছে। শুক্রবার টিপুর মৃত্যুবার্ষিকীকে স্মরণ করে পাকিস্তান। আর কংগ্রেসও টিপুকে নায়কের সম্মান দিচ্ছে। পাশাপাশি কংগ্রেসের মণিশঙ্কর আয়ারও জিন্নার প্রশংসায় পঞ্চমুখ। অমিত শাহ প্রশ্ন তুলেছেন, গুজরাত ও কর্নাটকের নির্বাচনের সময়ই কেন কংগ্রেস পাকিস্তানের সঙ্গে জড়িয়ে পড়ছে? কর্নাটকের রাজনীতিতে টিপু সুলতানের এক বিশেষ জায়গা রয়েছে। তাঁকে ঘিরে শুরু হয়েছে মেরুকরণের রাজনীতি। টিপু সুলতানের মৃত্যুবার্ষিকীতে মহীশূরের প্রাক্তন শাসককে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের জন্য কুর্নিশ জানিয়েছে পাকিস্তান। আর টিপু সুলতান নিয়ে কংগ্রেস সরকারও বিভিন্ন উৎসবে মেতেছে। আর এই বিষয়কেই কটাক্ষ করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *