জয় ঘোষ। টার্গেট ২০২১! তাই বাংলায় বিশ্বহিন্দু পরিষদ ও বিজেপির মধ্যে সম্বন্নয় বাড়াতে বিশ্বহিন্দু পরিষদের সদর কার্যালয়ে গোপন বৈঠক হল। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক( সংগঠন) সুরেশ পূজারি ও বিশ্বহিন্দু পরিষদের সর্বভারতীয় সহ সম্পাদক শচীন্দ্রনাথ সিংহ। বাংলায় “রাম রাজ” প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর এই দুই হিন্দুত্ববাদী সংগঠন।
সূত্র মারফৎ জানা গিয়েছে, রাজ্যে বিজেপির সব বড় কর্মসূচিতে বিশ্বহিন্দু পরিষদ ও বিজেপি যৌথভাবে কাজ করবে। মূলত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ভিএইচপি-র সাংগঠন বৃদ্ধি নিয়েও দুই সিনিয়ার নেতৃত্বের কথা হয়। আগামী দিনে বিশ্বহিন্দু পরিষদ বাংলায় কী কী বড় কর্মসূচি নিচ্ছে সেটা নিয়েও দুই পক্ষের আলোচনা হয়েছে।
সূত্রের খবর, আগামী দিনে গ্রাম বাংলায় হিন্দুত্ববাদী ভাব ধারা বৃদ্ধি করতে বড় কর্মসূচি। জেলায় জেলায় বড় কর্মসূচি করার কথাও আজ আবেদন করেছেন সুরেশ পূজারি।
রাজ্যে বিজেপি ১৮ টি লোকসভা আসন জয়লাভের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে বিএইচপি। তাই এদিন সব বিষয়গুলি নিয়ে আলোচনা করলেন সুরেশ পূজারি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
I like bhp and work for bhp