নীল রায়।
প্রয়াত হলেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন সেশন (TN Sheehan)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। রবিবার রাতে এই দক্ষ আমলার মৃত্যুর খবর জানা যায়। এদিন রাতে চেন্নাইয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি টুইট করে শেষনের মৃত্যুর খবর দেন। ভারতীয় নির্বাচন প্রক্রিয়া সংস্কারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন টি এন শেসন। তাঁর কার্যকাল এই সচিত্র ভোটার পরিচয় পত্রে শুরু হয়। এছাড়া একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর হয়েছিল তাঁর ছয় বছরের সময়কালে। প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ও আইএস কুরেশি তাঁর পূর্বসূরির মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেন। টুইট করে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)।
ক্যাবিনেট সচিব হয়ে কর্মজীবন শেষ করেন তিনি। পরে যোগ দেন নির্বাচন কমিশনে। সেখানেই একের পর এক সিদ্ধান্ত কার্যকর করে ভারতীয় গণতন্ত্রে এক অমর চরিত্র হয়ে যান তিনি। ১৯৩২ সালের ১৫ ডিসেম্বর কেরালায় পলাশ জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রজীবন থেকেই পড়াশোনায় ভালো ছিলেন সেশন। মাদ্রাজ ক্রিশ্চান কলেজ থেকে স্নাতক হওয়ার পর আইএএস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে শীর্ষ পদে সুনামের সঙ্গে কাজ করেছিলেন টি এন শেসন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news