Breaking News
Home / TRENDING / বিমানবন্দরে নেমে চমকে গেলেন স্বপ্না। কেন জানুন

বিমানবন্দরে নেমে চমকে গেলেন স্বপ্না। কেন জানুন

‌প্রসেনজিৎ মাহাতো :

ভিড়ে থিকথিক করছে কলকাতা বিমানবন্দর। ফুল হাতে হাজির সাধারন মানুষ থেকে নেতা–মন্ত্রী। আসছেন তিনি আসছেন। আর তর সইছে না। সকাল থেকেই অপেক্ষা। অবশেষে শুক্রবার দুপুরে শহরে ফিরলেন স্বপ্না বর্মন।
বিমানবন্দরে নেমে এত লোক দেখে কিছুটা বিস্মিত স্বপ্না। কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়লেন।
জাকার্তায় এশিয়ান গেমসে সোনা জিতে ফিরলেন বাংলার মেয়ে স্বপ্না। বিমানবন্দরে তঁাকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।ছিলেন বিওএ–র সভাপতি অজিত ব্যানার্জিও। অনেকে স্বপ্নার পোস্টার নিয়েও হাজির ছিলেন। যা দেখে রীতিমত চমকে যান স্বপ্না।
বলেন, দারুণ লাগছে। দারুণ অনুভূতি হচ্ছে। সোনা পাওয়ার জন্য যা পরিশ্রম করেছিলাম, সেই পরিশ্রম সার্থক হল আজ।’‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *