চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার বিষয় ভাবনা চিন্তা করছে তৃণমূল (TMC) নেতৃত্ব। ১০ যেভাবে নন্দীগ্রামের তেখালি হাই স্কুলের ময়দান থেকে নাম না করে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন শিশির অধিকারীর মেজো ছেলে। তা আর অগ্রাহ্য করতে নারাজ কালীঘাটের থিংক ট্যাংকরা। যদিও ওইদিনই নন্দীগ্রামের হাজরাকাটায় পাল্টা সভা করে ফিরহাদ হাকিম, পূর্ণেন্দু বসু ও দোলা সেনরা দলের পক্ষ থেকে কড়া বার্তা দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীকে। তৃণমূলের একাংশের ব্যাখ্যা, পরিবারতন্ত্রের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে সরব হতে চাইছেন শুভেন্দু, তা অনৈতিক।
কারণ, শুভেন্দু অধিকারীর নিজে নন্দীগ্রামের বিধায়ক ও রাজ্যের পরিবহনমন্ত্রী। বাবা শিশির অধিকারী কাঁথির ও ভাই দিব্যেন্দু অধিকারি তমলুকের সাংসদ। পাশাপাশি ছোটভাই সৌমেন্দু অধিকারীর কাঁথি পৌরসভা চেয়ারম্যান। এমতাবস্থায় শুভেন্দু অধিকারীর তোলা অভিযোগে নিজেই অভিযুক্ত হবেন তিনিই। কারণ পূর্ব মেদিনীপুর জেলা রাজনীতিতে অখিল গিরি, জ্যোতির্ময় করের মতো বর্ষীয়ান নেতাদের কোণঠাসা করে রাখার অভিযোগ রয়েছে অধিকারী পরিবারের বিরুদ্ধে। মনে করা হচ্ছে অধিকারী পরিবারের বিরোধী গোষ্ঠীকেই এবার কাজে লাগানো হবে।
পাশাপাশি যেভাবে নন্দীগ্রামের মঞ্চ থেকে তিনি যেভাবে শীর্ষ নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন, তা মোটেই ভালো চোখে দেখছে না তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তিনি দল ছাড়ুন বা না ছাড়ুন, দলীয় শৃঙ্খলার প্রশ্নে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হতে পারে বলেই সূত্রের খবর। পুরোপুরি বহিষ্কার না করে আপাতত সাসপেন্ড করা হতে পারে তাঁকে। হবে এক্ষেত্রে তার সঙ্গে কারা দলবিরোধী আচরণে যুক্ত রয়েছেন সেই বিষয়গুলো হচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news