Breaking News
Home / TRENDING / তৃণমূল : মুকুলকে গদ্দার বলেছিল, নাম না করে শুভেন্দুকে বলল মীরজাফর

তৃণমূল : মুকুলকে গদ্দার বলেছিল, নাম না করে শুভেন্দুকে বলল মীরজাফর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

তৃণমূল (TMC) ছাড়ার পর মুকুল রায়কে গদ্দার বলে আক্রমণ করেছিল দলের শীর্ষ নেতৃত্ব। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিদ্রোহের আগুন জ্বালাতেই নাম না করে তাঁকে মীরজাফর তকমা দিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মঙ্গলবার বিকেল নন্দীগ্রামের হাজরাকাটায় শুভেন্দু অধিকারীর পাল্টা জনসভায় তিনি বলেন, “যারা ভাবছেন বিজেপির পালে হাওয়া দিয়ে তৃণমূলকে দুর্বল করবেন তারা মুর্খের স্বর্গে বাস করছে। মীরজাফর তখনও ছিল এখনো আছে। মমতার ওপর বাংলা বিশ্বাস করেছে। বিশ্বাসের মধ্যে দিয়েই আমাদের বাঁচতে হবে। বড় নেতা নয় বড় অহংকার নয়। তৃণমূল আছে, তৃণমূল থাকবে। আপনি শহীদদের পরামর্শ দেবেন না। নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের অধিকার আছে। শে জুলাই সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কোনদিন ছিনিয়ে নিতে পারবেন না।”

মন্ত্রী পুর্ণেন্দু বসু আবার এক কদম এগিয়ে শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দিতে পারেন বলেই মন্তব্য করেছেন।‌ তিনি বলেছেন, “শুভেন্দু আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। শুভেন্দু যদি এমন কাজ করে যার ফলে বিজেপির সুবিধা হয়। কারন ওরা দেশের শত্রু আমাদের রাজ্যের। আমার মত অনেকেই ওর বিরোধিতা করবে। এখনই ধরে নিচ্ছি না যে শুভেন্দু অধিকারী ওদিকেই যাবে। কিন্তু এটা বলে দিতে পারি আমাদের মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা আর না থাকা অনেক বড় বিষয়। আপনি এখন বুঝছেন না তিনি পরে হারে হারে বুঝবেন। শুধু নন্দীগ্রাম নয় গোটা রাজ্যের মানুষ তাঁকে বুঝিয়ে দেবে।”

নন্দীগ্রাম বা সেখানকার আন্দোলন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ নেতারা মনে রেখেছেন, তা উল্লেখ করেন রাজ্যসভার সাংসদ দোলা সেন। তিনি বলেন, “আমরা নন্দীগ্রামের কিছু ভুলে যাইনি সমস্ত কিছু মনে আছে। ভুমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নামে প্রতিবছর সভা হয়। এখানে মমতা ব্যানার্জিকে বাদ দেওয়া হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ভুমি উচ্ছেদ কমিটিতে ও নন্দীগ্রাম আন্দোলনে তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখা হয়নি। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভায় শুধুমাত্র ফিরোজা বিবি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছেন কেউ নয়। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে অস্বীকার করা যাবে না।” তিনি আরও বলেন, “আমরা কাউকে ভুলিনি। এবছর ভূমি প্রতিরোধ কমিটির অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দেওয়া হয়েছে। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির বন্দোপাধ্যায়কে শ্রদ্ধা করা উচিত, গুরুত্ব দেওয়া উচিত। আগে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দেওয়া হয়নি। তাই আমরা আসিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দেওয়া হয়েছে, তাই আমরা এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আমাকে নির্দেশ দিয়েছেন তাই এখানে এসেছি। বন্দোপাধ্যায় যেমন নির্দেশ দিলেন সেভাবেই আমি আপনাদের পাশে থাকবো।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *