Breaking News
Home / TRENDING / শালীনতার সীমা ছাড়িয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ, টুইট করে মমতাকে শিষ্টাচারের পাঠ সুষমার

শালীনতার সীমা ছাড়িয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ, টুইট করে মমতাকে শিষ্টাচারের পাঠ সুষমার

নীল রায়:

টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শালীনতার পাঠ পড়াতে চাইলেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। বুধবার সকালে দেশের বিদেশ মন্ত্রী নিজের টুইটার অ্যাকাউন্টে বাংলার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি টুইট করেন। যেখানে সুষমা লেখেন, “মমতাজি, আজ আপনি সব সীমা লঙ্ঘন করে গেছেন । আপনি আমাদের দেশের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও মোদীজি প্রধানমন্ত্রী। তাই আমি উর্দু কবি বশির বদরের লেখা একটি কবিতার দুটি লাইন আপনাকে মনে করাচ্ছি” ওই উর্দু কবিতার অর্থ হল, চরম শত্রুতা করো কোনও ক্ষতি নেই, কিন্তু এটুকু মাথায় রেখো যে ভবিষ্যতে কোনও আবার বন্ধু হলে যেন লজ্জা পেতে না হয়।” প্রসঙ্গত, এবারের ভোট প্রচারে শুরু থেকেই প্রধানমন্ত্রীকে তুই তোকারি করে আক্রমন করে শানিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইদানিং বাংলায় প্রচার এসে মমতার দল তৃণমূল কংগ্রেসকে তোলাবাজি অভিযুক্ত করছেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার পুরুলিয়ার সাতুরির জনসভায় তৃণমূল সুপ্রিমো বলে ওঠেন, তৃণমূল কংগ্রেসকে তোলাবাজি করে বলে বলছেন উনি। ওনাকে গণতন্ত্রের থাপ্পর মারতে চাই।” এমন মন্তব্যের পর বিস্তর সমালোচনা শুরু হয় সংবাদ জগতে। রাজনৈতিক মহলের প্রশ্ন ওঠে, দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিভাবে একটি অঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করতে পারেন? এদিন সকালে টুইট করে মুখ্যমন্ত্রীকে রাজ ধর্ম পালনের সঙ্গে শিষ্টাচার ও অশালীনতার ভাষা শেখানোর চেষ্টা করলেন সুষমা স্বরাজ। এমনিতেই ভারতীয় রাজনীতিতে সুবক্তা হিসেবে পরিচিত সুষমা। তাঁর বক্তব্যে শালীনতা ও শব্দ চয়নের প্রশংসার করেন বিরোধী দলগুলিও। তেমনি একজন রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে শালীনতা বজায় রাখতে বলছেন। যা ভারতীয় রাজনীতির মানচিত্রে তৃণমূল সুপ্রিমো পক্ষে অত্যন্ত অস্বস্তির বিষয়ও বটে!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *