নিজস্ব সংবাদদাতাঃ
অনাথ শিশুদের জন্য বুকের দুধ দান করলেন অসংখ্য ‘মা’। রবিবার গুজরাটের সুরাটে ঘটল এই মানবিক মাতৃদুগ্ধদান শিবির। সুরাট পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল ছিল ২১তম মাতৃদুগ্ধদান শিবির। শিবিরের যৌথ উদ্যোক্তা যশোদা মিল্ক ব্যাংক ও কুচ কড়বা পতিদার সমাজ মহিলা মণ্ডল। রবিবার ১৩০ জন মহিলা বুকের দুধ দান করেন।
শিবিরের অন্যতম উদ্যোক্তা সরোজবেন প্যাটেল বলেন, ‘আমরা সেই সমস্ত শিশুর দুধের ব্যবস্থা করি যাদের মা নেই, অথবা যারা মায়ের দ্বারা পরিত্যক্ত।
শিবির শেষে মায়ের দুধ সংরক্ষনের জন্য রয়েছে বিশেষ ফ্রিজিং ব্যবস্থা। যা রাখা হয় সুরাটের যশোদা হিউম্যান মিল্ক ব্যাংকে। মায়ের দুধের অভাবে বেশ কিছু অসুস্থতা দেখা দেয় শিশুর শরীরে। অনাথ শিশুদের শরীরে এইরকম রোগের সংক্রমণ স্বাভাবিক ভাবেই বেশি হয়। যশোদা হিউম্যান মিল্ক ব্যাংকের উদ্যোগে যা অনেকটাই কমবে বলে আশা করা যায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news