Breaking News
Home / TRENDING / আস্থা ভোট নিয়ে কমলনাথকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

আস্থা ভোট নিয়ে কমলনাথকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি।

মধ্যপ্রদেশে অবিলম্বে আস্থাভোট করা নিয়ে এবার  কমলনাথ (Kamalnath) সরকারকে নোটিস ধরাল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার মধ্যপ্রদেশে আস্থাভোট করানো নিয়ে বিজেপির আবেদনের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী কমলনাথকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ফাইল করা ওই আপিলের শুনানি সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হেমন্ত গুপ্তার বেঞ্চে হবে বুধবার সকাল ১০.‌৩০টার সময়।

নোটিস পাঠানো হয়েছে রাজ্য বিধানসভার সচিবকেও। আগামী ১২ ঘণ্টার মধ্যে অবস্থান স্পষ্ট করতে হবে তাঁদের। তার পর বুধবার সকাল সাড়ে ১০টায় ফের এই আবেদন নিয়ে শুনানি করবে শীর্ষ আদালত। ই-মেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়কদের কাছেও ওই নোটিসের কপি পৌঁছে দিতে বলা হয়েছে। মামলায় তাঁদের একটি পক্ষ হওয়ার অনুমতিও দিয়েছে আদালত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *