চিরজিৎ পাল
এবার থেকে আপনি বলতেই পারেন আয়কর রিটার্ন জমা দেবেননা। আপনার আয়ের অঙ্ক একটা ব্যক্তিগত বিষয়, সেটা আপনি সরকারকে জানাতে বাধ্য নন। ভারতীয় সংবিধানের ২১ তম ধারা আমাদের গোপনীয়তা রক্ষার অধিকার দিয়েছে।
সম্প্রতি জে এস খেহরের নেতৃত্বাধীন ৯ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতভাবে রায় দেন, জাতীয় সংবিধানের ২১তম ধারা অনুযায়ী গোপনীয়তা একটি মৌলক অধিকার।
একজন মানুষের উপার্জন-এর ক্ষমতা সমাজের চোখে তাঁর সম্মান এবং প্রতিপত্তি নির্ধারণ করে। তাই এই তথ্যটি যে গোপনীয় নয় সেটা প্রমান করতে সরকারের কালঘাম ছুটে যাবে।
শুধুই উপার্জনের কথাই বা হচ্ছে কেন! কোন অপরাধী পুলিশ-কে তাঁর আঙুলের ছাপ দিতে বাধ্য থাকবে না কারণ সেটা তাঁর গোপনীয়তার অধিকার। এর ফলে যদি সমাজে অপরাধীরা ধরা না পরে ঘুরে বেড়ায় তাতে তবে ক্ষতি নেই নিশ্চয়!
আমাদের দেশে জনগণনা হয় নিয়ম করে। সেখানে নিজের জাত, ধর্ম, পেশা, শিক্ষাগত যোগ্যতা কোনও কিছুই জানাতে আপনি দায়বদ্ধ নন, কারণ সেই সবই আপনার গোপনীয়তার অধিকার।
কখনও আপনার ইচ্ছে হলে আপনি কোনও হাই সিকিউরিটি জোনে ঢুকে পড়তেই পারেন পরিচয়পত্র ছাড়াই। তারপর পরিচয়পত্র কেন দেখাতে হবে বলতেই পারেন! আমার পরিচয়পত্রে আমার বাড়ির ঠিকানার মতন গোপন তথ্য রয়েছে। সেটা আমি গোপন রাখতে পারব না কেন!
মনে রাখবেন স্কুল, কলেজ, চাকরি-তে ঢোকার সময়ও কিন্তু আপনি নিজের জন্ম বৃতান্ত জানাতে অস্বীকার করতেই পারেন, কারণ আপনার বয়স একটা গোপন তথ্য তো বটেই।
সেক্সচুয়াল ওরিয়েন্টেশন তো বটেই, আপনি পুরুষ না নারী সেই তথ্যটাও কিন্তু কম গোপনীয় নয়!
হয়তো বিদেশে যাওয়ায় প্রয়োজন পড়ল। কিন্তু বিদেশে যাওয়ার সময় কোনও মেডিকেল টেস্ট করতে আপনি অস্বীকার করতেই পারেন। কারণ আপনার অসুস্থতা সম্পর্কে কোনও তথ্য কোনও দূতাবাসকে জানাতে আপনার ইচ্ছে নাই হতে পারে। এতে খুব জোর বেশি হলে আপনার বিদেশ যাওয়া হবে না, তাকে কি! অধিকারের থেকে কী সেটা বড় হল! কারণ ব্যক্তিগত অধিকার রক্ষায় কোনও সীমারেখা টানা যাবে না বলে গতকাল সাফ জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news