চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেল ঘোষণা করলেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু (M. Venkaiah Naidu)। তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার (Rajyasabha) সংসদ সদস্য সুখেন্দু শেখর রায়। তিনি তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষে দ্বিতীয়বারের জন্য রাজ্যসভার সাংসদ হয়েছেন। নিজের প্রথম কার্যকালেও রাজ্যসভার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন তিনি। সুখেন্দু শেখর রায় ছাড়াও এই তালিকায় স্থান পেয়েছেন বিজেপি (BJP) সাংসদ ভুবনেশ্বর কলিতা সুরিন্দর সিং নাগার। এনসিপির পক্ষে এই তালিকায় স্থান পেয়েছেন বন্দনা চৌহান, বিজু জনতা দলের পক্ষে সুস্মিতা পাত্র রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেলের তালিকা অন্তর্ভুক্ত হয়েছেন। এবং কংগ্রেসের পক্ষে এল হানুমাথালাইয়াকে স্থান দেওয়া হয়েছে এই তালিকায়। বিজেডি সংসদ সুস্মিতা পাত্র ও কংগ্রেস সাংসদ এল হানুমানথালইয়া রাজ্যসভার সাংসদ হয়েই এই সম্মান পেয়েছেন।
প্রসঙ্গত, রাজ্যসভার চেয়ারম্যান কিংবা ডেপুটি চেয়ারম্যান উপস্থিত না থাকলে প্যানেলে থাকা সাংসদরা রাজ্যসভার অধিবেশন পরিচালনা করার দায়িত্ব পান। বর্তমানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নেই। নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেডের রাজ্যসভার সাংসদ হরিবংশ অবসর নেওয়ার পর থেকে সেই স্থানটি খালি রয়েছে। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদটি যে এনডিএ শিবিরের দখলে থাকবে তা সাংসদ সংখ্যার নিরিখেই বলা যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news