নিজস্ব সংবাদদাতা :
গরু ও কয়লা মাফিয়াদের টাকায় চলছে তৃণমূল। রাজ্যের শাসক দলকে এই ভাষাতেই তীব্র আক্রমণ করলেন প্রাক্তন আইপিএসরা। মুর্শিদাবাদের প্রাক্তন পুলিশ সুপার সুজিত ঘোষ জানান, ওনার কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। রাতের অন্ধকারে গুরু পাচাকারীদের টাকা সরাসরি চলে যাচ্ছে তৃণমূল নেতাদের হাতে। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা ও উত্তর চব্বিশ পরগনা জেলার শাসক দলের নেতারা গরু পাচারকারীদের টাকায় অর্থের পাহাড়ে বসে আছেন বলে অভিযোগ করেন প্রাক্তন পুলিশ কর্তা সুজিত ঘোষ। আরেক প্রাক্তন পুলিশ কর্তা আর কে হান্ডা জানান, খনি এলাকা থেকে বেআইনি কয়লা মাফিয়াদের টাকায় চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ২০১৯ সালের লোকসভা ভোটে কয়লা মাফিয়ারা রাজ্যের শাসক দলকে আর্থিক সাহায্য করবে বলে দাবি করেন আরকে হান্ডা। রাজ্য সরকার এই কারণে মাফিয়াদের সব রকম মদত দিয়ে যাচ্ছে বলে রাজ্যপালকে নালিশ জানালেন রাজ্যের প্রাক্তন পুলিশকর্তারা। রাজ্যের শাসক দলের বেশ কয়েকজন নেতার নামের তালিকা রাজ্যপালের কাছে দেন প্রাক্তন আইপিএসরা। যাঁরা সরাসরি কয়লা,গরু,পাথর, বালি মাফিয়াদের কাছ থেকে আর্থিক সাহায্য পায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news