নিজস্ব সংবাদদাতা:
ষষ্ঠ দফা নির্বাচনের পরদিন শুরু হয়ে গেল সপ্তম দফার প্রস্তুতি। সোমবার রাজ্যে পা রাখলেন উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। আজ সোমবার তিনি বৈঠক করেন পশ্চিমবঙ্গের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের সঙ্গে। পাশাপাশি সপ্তম দফায় যেসব কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে সেখানকার রিটার্নিং অফিসার, পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষকদের সঙ্গেও এদিন সকাল থেকে দফায় দফায় বৈঠক করার কথা তাঁর। এইসঙ্গে রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গেও তিনি বৈঠক করবেন বলে জানা গিয়েছে। বৈঠক করবেন পুলিশ সুপার, পুলিশ কমিশনার, আইজি, ডিআইজি-সহ রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের ১০ আধিকারিকের সঙ্গে।
প্রথম দফার বৈঠক সকাল ১১ টা থেকে দুপুর ১ টা অবধি হয়। দ্বিতীয় দফার বৈঠক শুরু হবে দুপুর তিনটে থেকে। দ্বিতীয় দফার বৈঠকে উপস্থিত থাকবেন পঞ্চম দফা অবধি ভোটে কর্তব্যরত সমস্ত রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, আইজি, ডিআইজি, পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক-সহ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের ১০ আধিকারিক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news