Breaking News
Home / TRENDING / এসটিএফের হাতে মাদক সহ গ্রেপ্তার ২

এসটিএফের হাতে মাদক সহ গ্রেপ্তার ২

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ খাস কলকাতার একেবারে জমজমাট এলাকায় মাদক কারবারের খোঁজ মিলল। হাতেনাতে দুই পাচারকারীকে ধরল কলকাতা পুলিশের এসটিএফ। জানা যাচ্ছে, এমজি রোডে ‘পূরবী’ সিনেমা হলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে। তারা দু’জনই অসমের বাসিন্দা বলে খবর। উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকার মাদক।কলকাতা পুলিশের এসটিএফ সূত্রে খবর, অসম থেকে ব্রাউন সুগার নিয়ে কলকাতায় এসেছিল ২ যুবক। এমজি রোডের গোপন আস্তানায় থেকে গোটা কলকাতায় সরবরাহের পরিকল্পনা ছিল তাদের। গোপন সূত্রে সেই খবর পেয়েছিল কলকাতা পুলিশের এসটিএফ। সেইমতো শনিবার রাতে ‘পূরবী’ সিনেমা হলের সামনে ওঁত পেতে ছিলেন এসটিএফ সদস্যরা। তাতেই এল সাফল্য। দু’জনকে হাতেনাতে গ্রেপ্তার করলেন তাঁরা। এসটিএফ সূত্রে খবর, ধৃত দু’জনের নাম ধনঞ্জয় দেবনাথ ও আহমেদ আলি। তাদের ডেরা থেকে উদ্ধার হয়ে এক কেজি ৯০০ গ্রাম ব্রাউন সুগার । বাজারমূল্য কয়েক কোটি টাকা। এরা দু’জন অসম থেকে কলকাতায় মাদক সরবরাহ করত। এবারও সেই পরিকল্পনাই ছিল তাদের। কিন্তু এসটিএফের তৎপরতায় সমস্ত পরিকল্পনা কার্যত ভেস্তে গেল। ধৃতদের আজ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইতে পারে কলকাতা পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *