নিজস্ব সংবাদদাতাঃ
বিখ্যাত কফি শপ সংস্থা স্টারবাক জানিয়ে দিল, ২০২০ সালের মধ্যে তারা তাদের পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা বিপণী থেকে প্লাস্টিকের স্ট্রয়ের ব্যবহার তুলে দিচ্ছে। জুলাই মাসের ৮ তারিখে সংস্থাটি স্পষ্ট করে দেয় এরপর থেকে তারা পুনর্ব্যবহার যোগ্য বিকল্প পদার্থের স্ট্র আনবে।
দুনিয়া জুড়ে এই মুহূর্তে ২৮,০০০ বিপণী রয়েছে স্টারবাকের। যেখানে প্রতি বছর ১ বিলিয়ান প্লাস্টিক স্ট্রয়ের ব্যবহার হয়। স্টারবাকের সিইও কেভিন জনসন বলেন, গোটা পৃথিবীর উপভোক্তাদের জন্য আরও স্বাস্থ্যকর করে তুলতে চাই আমরা আমদের পরিসেবা। পাশাপাশি প্লাস্টিক দূষণ নিয়েও ভাবছি। আরেক বিখ্যাত ফুড চেন কোম্পানি ম্যাকডোনাল্ড জানিয়েছে, তারা আমেরিকাতে পরীক্ষামূলক ভাবে বিকল্প স্ট্রয়ের ব্যবহার শুরু করে দিয়েছি ইতিমধ্যে। জানা গেছে উপভোক্তাদের অনুরোধ রেখে স্টারবাক তৈর করবে বিকল্প স্ট্র। যা কাগজের হতে পারে। গত জুনেই এ বিষয়ে প্রথম উদ্যোগ নেয় সংস্থাটি। জানায়, সংস্থা হিসেবে প্রকৃতির প্রতি আমাদের একটা দায়িত্ব আছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news