চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-
টলিউডে যেন বিয়ের মরসুম কাটতেই চাইছে না। চলতি বছরের বিয়ের পিঁড়িতে বসছেন টলিউডে অনেক অভিনেত্রী, মিষ্টি থেকে শুরু করে সুদীপ্তা অনেকেই। কিছু দিন আগে জানা যায় চলতি মাসে রোকা সেরেছেন রাঙা বউ’ ধারাবাহিকের অন্যতম চরিত্র নায়িকা পায়েল দেব। এবার পালা ‘মুকুট’-এর দোল অর্থাৎ শ্রীপর্ণা রায়ের।
সন্ধে হলেই বাংলার ঘরে-ঘরে একই ধারাবাহিক, তা হল ‘গাঁটছড়া।’ মরে যাওয়া লোককে বাঁচিয়ে তোলার বদনাম রয়েছে বাংলা সিরিয়ালের। এবারও কি তাই? কেন গাঁটছড়ার নয়া প্রোমোয় দেখা গেল অভিনেত্রী শ্রীপর্ণা রায়কে? এই নিয়ে দর্শক মনে কৌতুহল তুঙ্গে। এবার এই বিষয়ে মুখ খুললেন ‘মুকুট’-এর দোল। কী বলছেন তিনি?
মাস খানেক হল সেই ধারাবাহিকের মুখ্য চরিত্র খড়ি ওরফে শোলাঙ্কি রায়, পর্দায় খড়ির মৃত্যু মেনে নিতে পারেননি বহু দর্শক। এমনকি শুধুমাত্র এই কারণে কমেছে সিরিয়ালের টিআরপিও। এবার নতুন প্রোমোয় শ্রীপর্ণাকে দেখে রটে যায়, তবে কি খড়ি আবার ফিরল? না খড়ি আর ফিরছে না। তা স্পষ্ট জানিয়ে দিলেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। তাঁকে দেখা যাবে ‘গাঁটছড়া’তে। তবে খড়ির ভূমিকায় নয়।
সম্প্রতি ‘মুকুট’ ছেড়েছেন শ্রীপর্ণা। কারন, সকাল ৯টার মধ্যে সেটে ঢোকা কিছুতেই তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। এদিকে অসুস্থ মাকে ছেড়ে স্টুডিয়োর কাছাকাছিও থাকা সম্ভব নয়। তাই প্রযোজনা সংস্থার সঙ্গে সু-সম্পর্ক রেখেই ‘মুকুট’ ছাড়েন তিনি।
এরই মধ্যে রটে গিয়েছে শ্রীপর্ণার বিয়ের খবর। নিজের মুখেই স্বীকার করেন সেই কথা। এক চিকিৎসকের গলায় মালা দিতে চলেছেন শ্রীপর্ণা। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের চার হাত এক হবে। এবিষয়ে অভিনেত্রী বলেন, “জীবনের পথে অনেক বদল আসে। যদি সব ঠিক থাকে তবে আমার ইচ্ছেই পূরণ হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news