Breaking News
Home / TRENDING / ইস্টবেঙ্গলে আবার চমক, জানুন ক্লিক করে

ইস্টবেঙ্গলে আবার চমক, জানুন ক্লিক করে

প্রসেনজিৎ মাহাতো:

বেঙ্গালুরু এফসি–র মতন কাজ হবে এবার ইস্টবেঙ্গল।
প্র্যাকটিস শেষে ফুটবলাররা যে যার বাড়িমুখো রওনা দেন, অথবা, ক্লাবের দেখে দেওয়া ফ্ল্যাট বা কমপ্লেক্সের রাস্তা ধরেন। এবার তা বন্ধ করতে চলেছে কোয়েস ইস্টবেঙ্গল। সারা মরশুম ধরে এক ছাদের তলায় সমস্ত ফুটবলারদের রাখার জন্য ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন টিম ম্যানেজমেন্টের কর্তারা। সুনীল ছেত্রির ক্লাব বেঙ্গালুরুও এক ছাদের তলায় গোটা মরশুম রাখে টিমের সব ফুটবলারকে। ইস্টবেঙ্গল কোচ আলেসান্দ্রো মেনেন্ডেজ স্পেনে ফেরার আগে কর্তাদের নির্দেশ দিয়ে গেছেন, কোনও কমপ্লেক্স খুঁজে রাখতে।

Image result for east bengal

কোয়েস কর্তারা চেষ্টা চালাচ্ছেন। তবে, টিমের সব সদস্যকে রাখতে গেলে অনেক বড় জায়গা দরকার। সেরকম ব্যবস্থা করতে একটু সমস্যায় পড়েছেন টিম ম্যানেজমেন্ট। তবু, তঁারা হাল ছাড়তে নারাজ। নিউটাউন, সল্টলেক চত্বরে জায়গা খোঁজার কাজ চলছে। এক ছাদের তলায় না হলেও ভাগ করে রাখা হবে ফুটবলারদের। ইচ্ছামতন বাড়ি যেতে পারবেন না ফুটবলাররা, কোচের অনুমতি প্রয়োজন। প্রত্যেক ফুটবলারের জন্য একই ডায়েট চার্ট থাকবে। টিম ম্যানেজমেন্টের তরফে রাধুঁনি চূড়ান্ত করে দেওয়া হবে, অথবা, একটা নির্দিষ্ট জায়গায় রান্না হবে, সেখান থেকে সময়মতো ফুটবলারদের টেবিলে পৌঁছে যাবে খাবার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *