নীল বণিক :
অমিত শাহের সফরের প্রথম দিনেই বিজেপি কর্মীদের উপর হামলা তৃনমুলের ।
বিজেপির রাজ্য নেতাদের অভিযোগ, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয় বেরোতেই বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল। এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য কমিটির সহসভাপতি ডঃ সুভাষ সরকার। অমিতের কনভয়ের ওপর ইট বৃষ্টি করার ছক করেছিল তৃনমুল।অভিযোগ সুভাষের। তবে একটুর জন্য ইট বৃষ্টির হাত থেকে রক্ষা পায় অমিত শাহের কনভয় বলে জানিয়েছে বিজেপি।
রাতেই এই খবর শুনে প্রচন্ড ক্ষুব্ধ হন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দলের সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলার খবর শুনেই স্থানীয় কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। এরপর দলের কর্মীদের সঙ্গে কথা বলে অবস্থা আয়ত্তে আনেন বিজেপি নেতা সুভাষ সরকার। দোষি তূনমুল কর্মীদের গ্রেফতারের দাবিতে পুলিশের সঙ্গেও কথা বলেন তিনি।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news