Breaking News
Home / TRENDING / সাংসদ-ঐতিহাসিক পাক-জামাতা কী শাহের কথা বুঝেও বুঝলেন না!

সাংসদ-ঐতিহাসিক পাক-জামাতা কী শাহের কথা বুঝেও বুঝলেন না!

অচিন্ত্য বিশ্বাস : 

বন্দেমাতরম নিয়ে একটি নতুন আলোচনার অবসর তুলে ২৭ জুন, জি ডি বিড়লা সভাগৃহে বিজেপি-র “চাণক্য” শ্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের নিরক্ষর কুস্তির আখড়ায় একটি সূক্ষ্ম বিষয়বস্তু দিয়ে গেলেন ৷ আজকাল পশ্চিমবঙ্গের রাজনীতির আসরে মাথায় অক্সিজেনের বড়ই অভাব ! তার ওপর সাংসদ-সাংবাদিকের জমানা পেরিয়ে তৃণমূল এখন উন্নীত হয়েছে সাংসদ-ঐতিহাসিক পর্যায়ে। বিশিষ্ট ঐতিহাসিক সুগত বসু যিনি পাকিস্তানের জামাইও বটেন। তিনি বলছেন, বন্দেমাতরম বিভাজনকে ভারত-ভাগের ভূমিকা বলা অনৈতিহাসিক ! তিনি নামী ঐতিহাসিক, একথা সত্য। একই সঙ্গে সত্য তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ। দলীয় লাইনের বাইরে বেরিয়ে নিখাদ আকাদেমিক মতামত দেওয়া বা বিষয়ের সব দিক তুলে ধরা তাঁর পক্ষে কতটা সম্ভব, সে বিষয়টি প্রশ্নাতীত না হতেও পারে।১৯৩৭-এ কংগ্রেস কোন পরিপ্রেক্ষিতে উচ্চ পর্যায়ের কমিটি গড়েছিলেন বন্দেমাতরম পুনর্মূল্যায়ন করতে? কারা ছিলেন সেই কমিটিতে? উনি নিশ্চয় জানেন ৷ নেতাজী-পরিবারের অন্য যাঁরা তাঁরাও কী জানেন না!
দেশবন্ধু চিত্তরঞ্জনের ‘বেঙ্গল প্যাক্ট’ আর নেতাজী সুভাষ ‘হলওয়েল মনুমেণ্ট অপসারণ’ বা ‘সিরাজ উৎসব’ ; আরও আগে গান্ধীজীর খিলাফত আন্দোলনে অংশগ্রহণ, মুসলিম লীগ গঠন, আলীগড় বিশ্ববিদ্যালয়-আন্দোলন –সবই একধরণের রাজনৈতিক আত্মতা অস্মিতার কথা বলছে ৷ বলছে, আমাদের দেশনায়করা মুসলমানদের তখন আলাদা করে ভাবছেন ! মুসলমানরা নিজেদের ‘অপর’ ভাবছেন ৷ এই otherness -কেই দেশভাগের কারণ বলে জেনে এসেছি আমরা ৷ একে ইতিহাসের তথ্য তল্লাশ ( factually reconstruction of history ) বলা যায় ৷
বন্দেমাতরম-কে টুকরো করার আড়ালে রবীন্দ্রনাথকে এগিয়ে দিয়েছেন যাঁরা, তাঁরা কৌশলী কিন্তু বিভ্রান্তিকর। ১৮৮৪-তে ‘দেশ রাগে’ গানটি গাইলেন রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্রকে শোনালেন ( যদুভট্ট সুর দিয়েছিলেন ‘মল্লার রাগে’ ) ৷ ১৮৮৫-তে গানটি ছোটদের শেখাবার জন্য অন্য অংশ জটিল খটমট বলে ‘বালক’ পত্রিকায় বাদ দেওয়া হয় ৷ একে নিছক সাঙ্গীতিক ( musicology )-যুক্তি বলতে পারি ৷ এই যুক্তিটিই কি ১৯৩৭-এ ভাবা হয়েছিল ? না ৷ এর পিছনে ছিল দেশবিরোধী, স্বাধীনতা আন্দোলন বিরোধী মুসলিম জনসত্তার একটি বড়ো অংশের আপত্তি ৷  তাদের বক্তব্য ছিল “অপর’-এর বিকৃত কণ্ঠ !

“ত্বং হি দুর্গা দশপ্রহরণধারিণী” ইত্যাদি অংশে নাকি হিন্দু-মন কাজ করে গেছে ৷ তাই হয়েছিল কংগ্রেসের এই operation Bande Mataram ! এতো সংস্কৃতিকে ভুলে রাজনৈতিক কৌশলকে প্রাধান্য দেওয়া ৷ একে যদি বলি দেশ মাতৃকার বিভাজনের ভূমিকা — ভুল হয় না ৷ এর মধ্য দিয়ে দেশ বিভাজনের মনস্তাত্ত্বিক সত্যটিই উঠে আসে ৷ একে বলব দেশভাগের আন্তরিক সত্য ( inner reality )৷ অমিত শাহ এটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলেন ৷

সাংস্কৃতিক জাতীয়তাবাদ গড়ে ওঠে স্বতন্ত্র দেশচেতনা থেকে ৷ পাশ্চাত্য ভৌগোলিক জাতীয়তা ( geographical nationhood ) নয় আমাদের জাতীয়তাবাদ গড়ে উঠেছে বঙ্কিম-মনন, বিবেকানন্দের ধ্যানদৃষ্টি আর রবীন্দ্রনাথের মহাকাব্যিক কল্পনায়! ঋষি অরবিন্দ যখন লেখেন বন্দেমাতরম হল জাতির ‘inner truth’ ! তখন এই সাংস্কৃতিক চলন ( Cultural dynamics )- টিকেই তুলে ধরেন ৷ নবজাগরণের সেই দীপ্তি থেকে আমরা সরে গেছি ! এসে পড়েছি অর্ধশিক্ষিত গুণ্ডা বাহিনীর হাতে ৷ এরা উন্নয়ন দেখে, দেখায় ; ঠা ঠা করে হাসে, ভোট চুরি করে জিতে বুক ফোলায়, খেয়ে দেয়ে ইফতার করে আর সংখ্যাগুরুর ধর্মাচরণে বাধা দেয় ৷ ফলে বিষয়টা গুরুত্ব  বোঝার অধিকারই আমাদের সংস্কার থেকে সরে গেছে !
বঙ্কিম-রবীন্দ্রনাথ-অরবিন্দের মত মানুষ যখন দেশকে চেনেন সংস্কৃতি দিয়ে তখন তাঁদের কল্পনা তাঁদের সংস্কারকে অবলম্বন করে। তাই রবীন্দ্রনাথ বাংলাদশের হৃদয় থেকে উঠে আসা দেশজননীর ডানহাতে খড়্গ আর বাঁহাতে শঙ্কা- হরণ বরদা মুদ্রা দেখতে পান ৷ একে হিন্দু বা ব্রাহ্ম বলা যায় না। বন্দেমাতরম-ও তাই ৷ কংগ্রেস এই আর্ষ দৈবী রচনাটিকে টুকরো করে দেশকে টুকরো করার ভূমিকা রচনা করেছিল ৷ এই বিতর্ক করার আগে প্রচলিত পচে যাওয়া দল-রাজনীতি ভুলতে হয় ৷ দু’পাত পড়তে  হয় ৷ একটু উপরে উঠতে হয় ৷ তার বড়ই অভাব চারপাশে ৷ সব সম্ভবত জুয়াড়ির বোর্ড হয়েছে ! ঠিক মহাভারতের আগের মত ! কিংবা হয়তো ভঙ্গ বঙ্গের মত  ভাগাড়ে পরিণত হয়েছে!

(লেখক গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য)

মতামত লেখকের ব্যক্তিগত

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *