Breaking News
Home / TRENDING / ২০ ঘন্টা পর ডাবল অ্যাটাকে আয়ত্বে দক্ষিণ দিল্লির আগুন

২০ ঘন্টা পর ডাবল অ্যাটাকে আয়ত্বে দক্ষিণ দিল্লির আগুন

নিজস্ব সংবাদদাতা:

২০ ঘন্টার সার্জিকাল স্ট্রাইকের পর দক্ষিণ দিল্লির খিড়কির আগুন আয়ত্বে এল। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ মালবীয় নগরের খিড়কিতে একটি রাবারের ফ্যাক্টরিতে আগুন লাগে। অতর্কিতেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক বাড়িতে। খিড়কি অঞ্চলে পর পর বহু কোম্পানীর গোদামঘর রয়েছে। জানা গিয়েছে, এক শ্রমিকের অর্ধ দগ্ধ বিড়ি থেকে আগুনের সূত্রপাত। যে পাঁচতলা বাড়িটির একতলার গুদামে আগুন লাগে, তার প্রয়োজনীয় এনওসি ছিল না। গায়ে গায়ে লাগা বাড়িতে আগুন হু হু করে ছড়িয়ে পড়ে। দমকলের ৯০টি ইঞ্জিন রাতভরের চেষ্টায় আগুন আয়ত্বে আনতে না পেরে বায়ুসেনার সাহায্য নেওয়া হয়। এম-১৭ হেলিকপ্টারে করে জল ঢালা হয় আগুনে। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। শ্বাস কষ্টের কারনে দুই দমকল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই আশপাশের বাড়ি খালি করে ফেলা হয়েছে। হাসপাতালগুলিকেও সতর্ক করা হয়েছে। । আগুন আয়ত্বে এলেও ধিকি ধিকি জ্বলছে। দমকল কর্মীরা ধ্বংস্তুপের মধ্যে এখনও আগুন জ্বলছে কিনা খতিয়ে দেখছে। এই আগুনের ফলে অন্তত ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *