Breaking News
Home / TRENDING / অতি সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, মাল্টিঅর্গান ফেলিওর অভিনেতার

অতি সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, মাল্টিঅর্গান ফেলিওর অভিনেতার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আশা ক্ষিণ হচ্ছে ক্রমশই। শনিবার সকাল থেকে বিকেলের মধ্যে অবস্থার আরও অবনতি হয়েছে। শেয পাওয়া খবর অনুযায়ী, চিকিৎসকদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে অভিনেতার অবস্থা। ইতিমধ্যে পরিবারকেও জানানো হয়েছে সেই কথা। শেষ ২৪ ঘন্টায় দ্রুত অবস্থার অবনতি ঘটেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee)। চিকিৎসকরা বলছেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়। পরিস্থিতি চিকিৎসকদের প্রায় হাতের বাইরে। চিকিৎসকরাও এখনও ‘মিরাকল’-এর কথাই বলেছেন। সৌমিত্রর মস্তিষ্ক প্রায় অচল। ব্রেন ডেথ কিনা এ বিষয়ে এখনই কিছু জানাচ্ছে না হাসপাতাল। আজ শনিবার বিকেলে এমনই খবর মিলেছে হাসপাতাল সূত্রে। 

মাল্টি অর্গান ফেলিওর হয়েছে। নানাভাবে সাপোর্ট দিয়ে লড়াই চালাচ্ছেন চিকিৎসকেরা। অরিন্দম কর জানিয়েছেন,”বিভিন্ন ভাবে সাপোর্ট দিয়ে তার অবস্থা সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল।” শরীরে অক্সিজেনের মাত্রা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। সম্পূর্ণ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। ১০০% ফেডারেশন সাপোর্টে রেখে দেওয়া হয়েছে। প্লাসমাফেরেসিস বা ডায়ালিসিস তেমনভাবে কোন কাজ করছে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *