চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কোভিড (Covid-19) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। মঙ্গলবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন তিনি। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। অসুস্থতার কারণেই তাঁর করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার সকালে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। কোভিড ভাইরাসের সংক্রমণের উপসর্গ দেখা যাচ্ছিল তাঁর। জানা গিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় চট্টোপাধ্যায় পরিবারের পক্ষ থেকে ওই বেসরকারি হাসপাতালের বেড বুক করেছিলেন তিনি।
আজ সকালে জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের এই প্রবাদপ্রতিম অভিনেতা। গত বছর নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়েছিল তাঁর। চরম শ্বাসকষ্ট নিয়ে সেবার ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রবীণ অভিনেতাকে। কিন্তু এদিন করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে পড়ায় তাঁর পরিবার খুব দুশ্চিন্তায় পড়েছেন। অশীতিপর এই অভিনেতা বর্তমানে বাড়ির বাইরে খুব বেশি বের হন না। কিন্তু তা সত্ত্বেও কিভাবে তিনি সংক্রমিত হলেন তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news