ওয়েব ডেস্ক:
রানি এলিজাবেথের থেকেও বড়লোক সোনিয়া গাঁধী।
হাফিংটোন পোস্ট ওয়ার্ল্ডের সাম্প্রতিক সমীক্ষা বলছে, বিশ্বের প্রথম ২০ জন ধনী রাজনৈতিক ব্যক্তিত্বের অন্যতম কংগ্রেস নেত্রী সোনিয়া। তিনি এই তালিকায় রয়েছেন ১২ তম স্থানে। সংস্থাটির সমীক্ষা অনুযায়ী রাজীব পত্নীর আর্থিক সম্পদের পরিমাণ ২ বিলিয়ান মার্কিন ডলার। যা ব্রিটেনের রানির চেয়েও কয়েক গুণ বেশি।
উল্লেখ্য, ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিত্বদের এই তালিকায় রয়েছেন একাধিক দেশের রাজা, রানি, সুলতান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তথা রাষ্ট্রপ্রধানেরা। স্বভাবতই ২০ জনের বেশির ভাগ মধ্য প্রাচ্যের শাসক। তালিকার শীর্ষে অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের সম্পদের পরিমাণ ৪০ বিলিয়ান মার্কিন ডলার। পরেই রয়েছেন থাইল্যান্ডের রাজা। সম্পদের পরিমাণ ৩০ বিলিয়ান।
তবে কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা রাহুল গাঁধীর মা সোনিয়ার সম্পদের পরিমাণ দেখে চক্ষু চরক গাছ এদেশের অনেকেরই। যেখানে ন্যাশানাল ইলেকশন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তার যাবতীয় সম্পদের পরিমাণ ১.৩৮ কোটি। সেখানে সমীক্ষা সংস্থা হাফিংটোন জানিয়ে দিচ্ছে বিশ্বের দ্বাদশতম ধনি রাজনীতিবিদ সোনিয়া গাঁধীর অর্থের পরিমাণ ২ বিলিয়ান মার্কিন ডলার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news