Breaking News
Home / TRENDING / প্রতিষ্ঠা দিবসে কংগ্রেসের আত্মত্যাগের কথা স্মরণ করতে বললেন সোনিয়া গাঁধী

প্রতিষ্ঠা দিবসে কংগ্রেসের আত্মত্যাগের কথা স্মরণ করতে বললেন সোনিয়া গাঁধী

নিজস্ব সংবাদদাতা।

দেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেস ! স্বাধীনতার আগে কিংবা পরে দেশের জন্য প্রাণ বলিদান দ্বিতীয় ইতস্তত বোধ করেনি কংগ্রেস নেতৃত্ব। ১৩৫ তম প্রতিষ্ঠা দিবসে এভাবেই দলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে চাইলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী (Sonia Gandhi)। শনিবার ছিল জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ২৪ নম্বর আকবর রোডের দপ্তরে সকাল-সকাল পতাকা উত্তোলন করেন সোনিয়া।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সোনিয়া গাঁধী বলেন, “আমাদের মনে রাখতে হবে কংগ্রেসে দেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল। যারা দেশের স্বাধীনতা আনতে যেমন প্রাণ দিয়েছে। তেমনি স্বাধীনতার পর দেশ গঠনেও কংগ্রেস নেতারা প্রাণ দিতে দ্বিধা করেননি।” তিনি আরও বলেন, “দেশের প্রত্যেকটি মানুষের পাশে সব সময় থেকেছে। সব ধর্মের বর্ণের মানুষের প্রতি কংগ্রেসের দায়বদ্ধতা রয়েছে।”

এদিনের অনুষ্ঠানে সোনিয়া গাঁধী সঙ্গে যোগ দেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রবীণ কংগ্রেস নেতা মোতিলাল ভোরা, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ আনন্দ শর্মা প্রমূখ। প্রতিষ্ঠা দিবসে আসামের গুয়াহাটিতে জনসভা করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী (Rahul Gandhi)। অন্যদিকে এদিন লখনউ গিয়ে উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেসের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করেন প্রিয়াঙ্কা গাঁধী বঢ়রা (Priyanka Gandhi Vadra)।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *