Breaking News
Home / TRENDING / দলীয় মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়কে পুলিশি হেনস্থার বিরুদ্ধে সরব সোমেন

দলীয় মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়কে পুলিশি হেনস্থার বিরুদ্ধে সরব সোমেন

নীল রায়।

পানিহাটির কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে পুলিশি হেনস্থার প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। শুক্রবার দেবী দুর্গার বোধনের দিনে এক লিখিত বিবৃতি প্রকাশ করেছেন তিনি। বর্ষীয়ান কংগ্রেস নেতা অভিযোগ করেছেন, দলীয় মুখপাত্র সন্ময় বন্দোপাধ্যায়কে শাসকদলের অঙ্গুলিহেলনে হেনস্থা করছে পুলিশ প্রশাসন।

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসে পানিহাটি পৌরসভা মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বর্তমানে প্রশাসক দ্বারা পরিচালিত হচ্ছে এই পুরস্কারটি। কিন্তু প্রশাসকের আড়ালে, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দাপিয়ে বেড়াচ্ছেন পানিহাটি পৌরসভায় (Panihati Municipality), করছেন নানা দুর্নীতি। এমনই সব অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সন্ময় বন্দোপাধ্যায়। আর তাতেই শাসক দলের রোষানলে পড়েছেন তিনি। সোমেন মিত্রের লিখিত বিবৃতিতে সেই কথা প্রকাশ করা হয়েছে।

কংগ্রেস নেতাকে হেনস্থার প্রতিবাদ জানিয়ে সোমেন মিত্র শাসকদলের দুর্নীতির দিকে আঙুল তুলেছেন। তিনি বলেন, “যেভাবে পুলিশ প্রশাসন তৃণমূল নেতৃত্বের কথায় সন্ময় বন্দ্যোপাধ্যায়কে (Sanmoy Banerjee) হেনস্থা করছে তা নিন্দনীয়। সন্ময়কে ধরতে না পেরে রাতবিরেতে তাঁর বাড়িতে হানা দিচ্ছে পুলিশ। অহেতুক হেনস্তা করছে তার পরিবারকে।” এমন পুলিশি জুলুমের বিরুদ্ধে দল তাঁর সঙ্গে রয়েছে বলে জানিয়েছেন সোমেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *