Breaking News
Home / TRENDING / ২০১৯-এ রাহুলই প্রধানমন্ত্রী, বললেন সোমেন

২০১৯-এ রাহুলই প্রধানমন্ত্রী, বললেন সোমেন

ওয়েব ডেস্ক:

২০১৯-এ রাহুলই প্রধানমন্ত্রী হবেন, আজ রানি রাসমনী রোডে কংগ্রেসের বিজয় জমায়েতে জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এদিন একইসঙ্গে রাজ্যে ও কেন্দ্রে কংগ্রেসের দুই প্রধান বিরোধীকে চাছাছোলা জবাব দেন সোমেন। বলেন, মোদী বলেছিলেন কংগ্রেস মুক্ত দেশ করবেন। আর গতকাল রাহুল গাঁধী বলেছেন বিজেপিকে হারাবার কথা বলেছেন, কিন্তু বিজেপি মুক্ত ভারত গড়ার কথা বলেননি। একেই বলে গণতন্ত্র।

কারও নাম না তুলে সোমেন বলেন, ভারতবর্ষে স্বৈরতন্ত্রের কোনও জায়গা নেই। বলেন, যে পরিবারের ৩জন মানুষ দেশের জন্যে প্রাণ দিয়েছেন, যে পরিবারকে দেশের জনগণ ভালোবাসে সেই পরিবারের বিরুদ্ধে পরিবার তন্ত্রের অভিযোগ ধোপে টেকে না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে প্রদেশ সভাপতি বলেন, আজ যখন গোটা দেশের মতোই রাজ্যের মানুষ কংগ্রেসের জয়ে আনন্দ করছে, তখন পশ্চিমবঙ্গের শাসক ঘরে বসে ডুকরে কাঁদছে— হায়, আমাকে কেন নেতা হিসেবে গ্রহণ করল না দেশ! এরপর সোমেনের বক্তব্য, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও রাজ্যে মহিলাদের উপর নিপীড়ন, নিগ্রহ বেড়েই চলেছে। এটা লজ্জার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *