Breaking News
Home / TRENDING / শ্রীকান্তের গ্রেফতারির পর মমতা ঘনিষ্ঠ টলি শিল্পীদের ঘুম ছুটেছে, বললেন লকেট

শ্রীকান্তের গ্রেফতারির পর মমতা ঘনিষ্ঠ টলি শিল্পীদের ঘুম ছুটেছে, বললেন লকেট

নীল বণিক:

টলিউডের বেশ কয়েকজন প্রভাবশালীকে সিবিআইয়ের গ্রেফতারের মুখে পড়তে হবে বলে জানিয়ে দিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার দলের রাজ্য সদর দফতরে বসে তিনি জানান, শ্রীকান্ত মোহতা সিবিআইয়ের টলিউডের প্রথম উইকেট। সবে শুরু হলো। এবার বেশ কয়েজন প্রভাবশালী চিত্রতারকা কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে গ্রেফতার হবে বলে জানান লকেট। অভিনেত্রীর মতে টলিউডে স্বচ্ছতা অভিযান শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ট টলিউডের শিল্পীদের ঘুম ছুটেছে বলে মন্তব্য করেন বিজেপি নেত্রী। তিনি আরও অভিযোগ করেন, বিজেপির সঙ্গে যুক্ত থাকার অপরাধে টলিউড লকেট চট্টোপাধ্যায়কে কাজ করতে বাঁধা দিয়েছেন শ্রীকান্ত। এমনকি শ্রীকান্ত মোহতা টলিউডে মাফিয়া রাজ চালাতেন বলে অভিযোগ করেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী। টলিউডের এই প্রয়োজকের গ্রেফতারির জন্য শিল্পীরা মনেমনে আনন্দিত বলে দাবি করেন লকেট।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *