Breaking News
Home / TRENDING / শোভনের প্রত্যাবর্তন : রাজ্য নেতৃত্বকে যোগাযোগের নির্দেশ নাড্ডার

শোভনের প্রত্যাবর্তন : রাজ্য নেতৃত্বকে যোগাযোগের নির্দেশ নাড্ডার

নিজস্ব প্রতিনিধি।‌

রত্না চট্টোপাধ্যায়কে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের কো- অর্ডিনেটর নিয়োগ বিজেপির পক্ষে পুর ভোটের ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Shovan Chatterjee)। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। প্রায় নিষ্ক্রিয় হয়ে যাওয়া শোভন চট্টোপাধ্যায়কে ফিরে পাওয়ার ইঙ্গিত পেয়েই রাজ্য নেতৃত্বকে তাঁর সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিল বিজেপির (BJP) শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ও সর্বভারতীয় নেতা বি এল সন্তোষ মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে রাজ্য নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন।

বিজেপিতে যোগদানের দিন থেকেই বিতর্ক ছিল শোভনের সঙ্গী। গত বছর ১৪ আগস্ট দিল্লিতে বিজেপির সদর দপ্তরে শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের যোগদানের সময় তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়ের উপস্থিতি নিয়ে আপত্তি তুলেছিলেন তাঁরা। গত বছর ১৯ আগস্ট শেষবারের মতো বিজেপির পার্টি অফিসে গিয়েছিলেন শোভন। তারপর থেকে বিজেপি রাজ্য নেতৃত্বে সঙ্গে মনোমালিন্যের জেরে দূরত্ব তৈরি করে নিয়েছিলেন তিনি। তারপর থেকে দু’দফায় অমিত শাহের সভায় ডাক পেয়েও যাননি শোভন।

একটা সময় পর্যন্ত বিজেপির হয়ে আর ময়দানে নামতে চাননি প্রাক্তন মেয়র। কিন্তু, সম্প্রতি তাঁর বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতৃত্বের রাশ রত্না চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত মন থেকে মেনে নিতে পারেননি শোভন, এমনটাই খবর তার ঘনিষ্ঠ মহলের। তবে তখনো শোভন-বৈশাখীর সঙ্গে নিরন্তর যোগাযোগ ছিল বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেননের। মনে করা হচ্ছে সেই সূত্র ধরেই গেরুয়া শিবিরের হয়ে ফের সক্রিয় হবেন শোভন চট্টোপাধ্যায়।

কলকাতা পুর নিগমের রাজনীতিতে অত্যন্ত ঝানু রাজনীতিক। তাঁর সেই অভিজ্ঞতাকেই পুরভোটে কাজে লাগাতে মরিয়া বিজেপি। আর শোভন চট্টোপাধ্যায়ও নিজের উপস্থিতি জানান দিতেই কলকাতার পুর ভোটে বিজেপির পক্ষে ব্যাট ধরতে রাজী হয়েছেন শোভন। কারণ, তৃণমূল (TMC) যেভাবে একতরফা রত্নার পক্ষ নিয়ে তাঁকে ১৩১ নম্বর ওয়ার্ড ও বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক দায়িত্ব দিয়ে দিয়েছে। তাতে অসম্মানিত বোধ করেছেন প্রাক্তন মেয়র। তাঁর ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, শোভন চট্টোপাধ্যায়ের যে ফুরিয়ে যাননি তৃণমূলকে সেকথা বোঝাতেই গেরুয়া শিবিরের হয় ময়দানে নামা এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *