নিজস্ব সংবাদদাতাঃ
শিলিগুড়িতে ভূমিকম্পর সময় আতঙ্কে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে মৃত্যু হল এক যুবকের।
ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির শান্তিনগরের বউবাজার এলাকায়। মৃত যুবকের নাম সম্রাট দাস। বুধবার ১০.২০ মিনিট নাগাদ ভূমিকম্পের সময় আতঙ্কে তড়িঘড়ি সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পড়ে যায় সম্রাট। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতালে এবং পরে সেবক রোডের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শান্তিনগর এলাকায়। মৃত সম্রাট বি.এড-এর ছাত্র। মুর্শিদাবাদে পড়াশুনা করত। ছুটিতে বাড়িতে এসেছিল। মৃতের মা ঊষা দাস জানান যে একটা কিছু পড়ার আওয়াজ শুনে তিনি গিয়ে দেখেন যে সম্রাট মেঝেতে অঞ্জান অবস্থায় পড়ে রয়েছে। এরপর তিনি সম্রাটের জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিন্তু অসফল হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় তাকে নিয়ে আশা হয় শিলিগুড়ি হাসপাতালে। সেখানে থেকে সেবক রোডের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সম্রাটের দেহ ময়না তদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মৃত যুবকের পরিবারের প্রতি সমবেদনা জানান পর্যটনমন্ত্রী গৌতম দেব, শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য এবং পুরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার ও বিজেপির জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news