Breaking News
Home / TRENDING / জানেন, শিবসেনা নাম ও দলীয় প্রতীক তীর-ধনুক পেলো কে ? উদ্ধব ঠাকরে নাকি একনাথ শিন্ডে

জানেন, শিবসেনা নাম ও দলীয় প্রতীক তীর-ধনুক পেলো কে ? উদ্ধব ঠাকরে নাকি একনাথ শিন্ডে

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

একদিকে দলীয় গোষ্ঠীদ্বন্দের ফলে জেরবার, অন্যদিকে বাবার তৈরি দলের নাম-প্রতীক সবই হারিয়েছেন উদ্ধব ঠাকরে(Uddhav Thackeray)। ভারতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফে জানানো হয়েছে, উদ্ধব ঠাকরে নয়, শিবসেনা নাম ও দলীয় প্রতীক তীর ও ধনুক ব্যবহার করতে পারবেন, মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে(Eknath Shinde)-র শিবির।

কমিশনের এই সিদ্ধান্ত ভালভাবে নেননি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সমালোচনা করে তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্তে হাল ছাড়বেন না, বরং লড়াই জারি রাখবেন তিনি। তবে উদ্ধবের সিন্ধান্তকে সমর্থন করতে নারাজ জোটসঙ্গী এনসিপি(NCP)। সূত্রের খবর, শুক্রবারই ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পওয়ার (Sharad Pawar), উদ্ধব ঠাকরেকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে নেওয়ার পরামর্শ দেন।

শিবসেনার ঠাকরে শিবিরের সঙ্গে শিন্ডে শিবিরের লড়াই শুরু হয়েছিল, দলের নাম ও প্রতীক নিয়ে। শুক্রবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, শিবসেনা নাম ও দলীয় প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবিরকেই।

এই সিদ্ধান্তে উদ্ধব ঠাকরে অখুশি হলেও, বিতর্ক আর বেশি না বাড়ানোরই পরামর্শ দিয়েছেন জোটসঙ্গী এনসিপির প্রধান শরদ পওয়ার। তিনি উদ্ধব ঠাকরেকে বোঝান যে দলের নতুন নাম বা প্রতীকের কারণে বিশেষ কোনও প্রভাব পড়বে না। সকলের উচিত নতুন প্রতীক ‘জ্বলন্ত মশাল’কে গ্রহণ করে নেওয়া।

এনসিপি নেতা শরদ পওয়ার বলেন, “এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। একবার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে, তা নিয়ে আর আলোচনা হতে পারে না। এই সিদ্ধান্ত মেনে নাও এবং নতুন প্রতীক গ্রহণ করো। এটা বিশেষ কোনও প্রভাব ফেলবে না সাধারণ মানুষের মধ্যে, তারা নতুন প্রতীক গ্রহণ করে নেবেন। আগামী ১৫-৩০ দিন এই নিয়ে চর্চা হবে, শুধু এইটুকুই।”

কংগ্রেসের ‘জোড়া বলদ’ থেকে ‘হাত’ চিহ্নে পরিবর্তনের উদাহরণ টেনেও উদ্ধব ঠাকরেকে বোঝান শরদ পওয়ার। তিনি বলেন, “আমার মনে আছে, ইন্দিরা গান্ধীকেও একই পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। কংগ্রেসের আগে প্রতীক ছিল জোড়া বলদ ও হাল। পরে তারা এই প্রতীক হারায় এবং হাত চিহ্নকে নতুন প্রতীক হিসাবে বেছে নেয়। সাধারণ মানুষও সেই প্রতীককে গ্রহণ করেন। একইভাবে এই সিদ্ধান্তও মেনে নেবেন জনগণ।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *