Breaking News
Home / TRENDING / বিজেপি নয় উনিশে ফিনিস মোদী, পড়ুন পাওয়ারের ভবিষ্যদ্বাণী

বিজেপি নয় উনিশে ফিনিস মোদী, পড়ুন পাওয়ারের ভবিষ্যদ্বাণী

ওয়েব ডেস্কঃ

লোকসভা নির্বাচনে বিজেপি একক বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে, কিন্তু নরেন্দ্র মোদী দ্বিতীয় বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন না বলে মন্তব্য করলেন এনসিপি প্রধান শারদ পাওয়ার

মঙ্গলবার একটি অনুষ্ঠানে প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “সংসদীয় নির্বাচনে বিজেপি একক বৃহত্তম দল হতে পারে কিন্তু সরকার গঠনের জন্য তাঁদেরকে জোটের সমর্থন চাইতে হবে। সেই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হবে বলে আশা করা যাচ্ছে না” পাশাপাশি মহাজোটকে আরও সুদৃঢ় করার জন্য, মহাজোটের কৌশল নিয়ে আগামী ১৪ ই মার্চ ও ১৫ ই মার্চ নয়াদিল্লিতে একটি বৈঠক করবেন বলে তিনি জানান।

লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে দু’দিন আগেই জানিয়েছিলেন। এ প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, হাওয়া পরিবর্তন হয়েছে তা বুঝতে পেরে লোকসভা নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পাওয়ার। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের ভিত্তিতে পাওয়ার বলেন, “নির্বাচনে হেরে যাওয়ার ভয় আমি পাই না। কারণ আমি এর আগে বিধানসভা ও লোকসভা নির্বাচন মিলিয়ে মোট ১৪ বার পরাজিত হয়েছি। অন্যদিকে দৃষ্টান্ত হিসেবে তিনি বলেন, “ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং প্রবীণ বিজেপি নেতা আডবানীও নির্বাচনে পরাজিত হয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *